AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। হিন্দি, তামিল, কন্নড় ভাষায় ছবি করলেও তাঁর কেরিয়ার শুরু একজন অ্যাথলেটিক হিসেবেই। ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে তিনি। জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন বলিউডের ‘মস্তানি’। তবে অভিনয়ে সুযোগ পেয়ে খেলা থেকে সরে আসেন দীপিকা। একাধিক সম্পর্ক দীপিকার জীবনে উঁকি দিলেও সংসার পাতেন তিনি বলিউড স্টার রণবীর সিং-এর সঙ্গে। বলিউডের সর্বাধিক বক্স অফিস কালেকশনে থাকা ছবি তাঁরই দখলে। আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে বারবার বলিউড তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন ‘পিকু’। মানসিক স্বাস্থ্য নিয়ে সাবলীলভাবে মুখ খুলেছিলেন তিনি। অবসাদ, একাকিত্ব নিয়ে সকলকে সরব হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। নিজের জীবনের কঠিন অধ্যায় প্রসঙ্গ কখনই এড়িয়ে যাননি ‘ফাইটার’ দীপিকা। ট্রোল হোক বা কটাক্ষের ঝড়, তাঁকে স্পর্শ করতে পারেনি কখনই।

Read More

Deepika Padukone: সম্পত্তির নিরিখে রণবীরকে টেক্কা দিতে পারেন দীপিকা! জানেন কত টাকার মালকিন তিনি?

Deepika Padukone Net worth: দক্ষিণ মুম্বইয়ের প্রভাদেবীতে একটি বহুতল ভবনের ৩৩ তলায় দীপিকার বিলাসবহুল ৪-বিএইচকে ফ্ল্যাট রয়েছে। ৪ কোটি টাকা দিয়ে কেনা এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মিলে আলিবাগে একটি বিশাল মানালি স্টাইল বাংলো কিনেছেন তিনি, যার মূল্য প্রায় ২২ কোটি টাকা।

Deepika Padukone: বিশেষ এই রঙের শাড়িই all time favourite দীপিকার, বসন্তে এমন শাড়িতে নেশা ধরাবেন আপনিও

Deepika Padukone's fashion: এই হোয়াইট শেড বিশেষ পছন্দ নায়িকার। একাধিকবার তাঁকে দেখা গিয়েছে এই সাদা টোনের শাড়িতে। প্রতিবারই অসাধারণ দেখতে লেগেছে নায়িকাকে। রাফেল স্টাইলের কুঁচি দেওয়া শাড়ি, বিডসের ব্লাউজ আর পুঁথি বসানো শাড়ির পাড়- আইভরি রঙের এই সাজেও একাধিকবার দেখা দিয়েছেন দীপিকা