AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah: বুমরা এলেন, হেড মাথা নত করলেন; টানা তিনে ডাবল সেঞ্চুরি পার জসপ্রীতের

India vs Australia Boxing Day Test: প্রত্যেককে ছোট্ট স্পেল করানো হচ্ছে। প্রচণ্ড গরমে যাতে ক্লান্ত না হয়ে পড়েন। লাঞ্চের পরই ধারাবাহিক ভালো বোলিংয়ে পুরস্কার পেলেন সিরাজ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্টিভ স্মিথকে ফেরান তিনি। আর বুমরা আসতেই মাথা নত করলেন হেড!

Jasprit Bumrah: বুমরা এলেন, হেড মাথা নত করলেন; টানা তিনে ডাবল সেঞ্চুরি পার জসপ্রীতের
Image Credit: PTI
| Updated on: Dec 29, 2024 | 8:52 AM
Share

কমেন্ট্রি বক্সে জোর আলোচনা চলছিল, অস্ট্রেলিয়া ঠিক কত রানের টার্গেট সেট করে ইনিংস ডিক্লেয়ার করবে। আর এ দিকে, ভারত অলআউটের টার্গেট সেট করে নিয়েছে। DSP সিরাজ এবং জসপ্রীত বুমরা অন্য মেজাজে। লাঞ্চের পর নীতীশ কুমার রেড্ডিকে বোলিংয়ে আনা হয়েছিল। প্রত্যেককে ছোট্ট স্পেল করানো হচ্ছে। প্রচণ্ড গরমে যাতে ক্লান্ত না হয়ে পড়েন। লাঞ্চের পরই ধারাবাহিক ভালো বোলিংয়ে পুরস্কার পেলেন সিরাজ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্টিভ স্মিথকে ফেরান তিনি। আর বুমরা আসতেই মাথা নত করলেন হেড!

প্রথম ইনিংসের প্রথম স্পেল বাদ দিলে এই সিরিজে বুমরার একাধিপত্য দেখা গিয়েছে। ওই একটা স্পেল দিয়ে যে বুমরার শ্রেষ্টত্ব শেষ হয়ে যায় না, আরও একবার দেখিয়ে দিলেন। সিরাজের সঙ্গে বোলিং করছিলেন নীতীশ। কিন্তু ট্রাভিস হেড ব্যাট হাতে নামতেই তাঁকে ‘স্বাগত’ জানাতে এলেন জসপ্রীত বুমরা। খুব বেশি সময় নেননি। নতুন স্পেলের দ্বিতীয় ডেলিভারিতেই ফেরালেন সিরিজের সেরা ব্যাটার ট্রাভিস হেডকে। ফরোয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ নেন নীতীশ কুমার রেড্ডি।

ট্রাভিস হেডের এই উইকেটের সঙ্গেই টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন জসপ্রীত বুমরা। ৪৪ ম্যাচেই ডাবল সেঞ্চুরি। এখানেই শেষ নয়। পরের ডেলিভারিতে আরও একটি উইকেট। মিচেল মার্শ ক্রিজে এসে নিঃশ্বাস ফেলারও সময় পাননি। তিন বলের ব্যবধানে তাঁকেও ফেরান জসপ্রীত। ভারতীয় দল কত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে অলআউট করবে এই প্রশ্নটাই জোরালো হতে থাকে। নতুন ওভারে এসে অ্যালেক্স ক্যারিরও উইকেট ছিটকে দেন জসপ্রীত বুমরা। ৮০ রানে ২ উইকেট থেকে অল্প সময়ের ব্যবধানেই ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে লিড ১৯৬ রানের।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য