MET Gala 2026: বিশেষ কারণে রেড কার্পেটে থাকছেন না দীপিকা পাডুকোন!

Deepika Padukone will skip MET Gala 2026 to focus on her upcoming films 'King' and 'Raaka'.শুটিংয়ের ব্যস্ততা নাকি মাতৃত্ব? কেন ২০২৬-এর মেট গালায় দেখা যাবে না দীপিকা পাড়ুকোনকে। গ্ল্যামার দুনিয়ার এই হাই-প্রোফাইল ইভেন্ট বাদ দিয়ে কেন দূরে থাকছেন তিনি? জেনে নিন বিস্তারিত।

MET Gala 2026: বিশেষ কারণে রেড কার্পেটে থাকছেন না দীপিকা পাডুকোন!
কেন থাকছেন না দীপিকা?Image Credit source: wikipedia

May 05, 2026 | 9:31 AM

ফ্যাশন দুনিয়ার সবথেকে বড় রাত ‘মেট গালা’ (MET Gala)। প্রতিবারই সেখানে দীপিকা পাডুকোনের রাজকীয় উপস্থিতি দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। কিন্তু এবার তাঁদের জন্য মন খারাপ করা খবর। ২০২৬-এর মেট গালায় সম্ভবত দেখা যাবে না বলি-সুন্দরীকে। গ্ল্যামার দুনিয়ার এই হাই-প্রোফাইল ইভেন্ট বাদ দিয়ে কেন দূরে থাকছেন তিনি? তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।

কেন থাকছেন না দীপিকা?

শোনা যাচ্ছে, এই মুহূর্তে কাজের চাপে নিশ্বাস ফেলার সময় নেই দীপিকার। হাতে রয়েছে দুটি বড় বাজেটের ছবি- শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গে ‘কিং’ এবং অল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’। ছবির শুটিং শিডিউল এতটাই ঠাসা যে, নিউ ইয়র্কের রেড কার্পেটে হাঁটার জন্য সময় বের করতে পারছেন না তিনি। বিশেষ করে ‘কিং’ ছবির জন্য কেপ টাউনে কিং খানের সঙ্গে বর্তমানে ব্যস্ত রয়েছেন দীপিকা। সিনেমার কাজকেই এখন সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

ব্যক্তিগত জীবনেও বড় বদল আসছে দীপিকার। রণবীর সিং ও দীপিকা তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। প্রেগনেন্সি অবস্থাতেও তাঁর এই ডেডিকেশন দেখে মুগ্ধ নেটিজেনরা। একদিকে ‘কিং’-এর অ্যাকশন প্যাকড দৃশ্য, অন্যদিকে অ্যাটলির পরিচালনায় ‘রাকা’র হাই-ভোল্টেজ শুটিং- দুই মিলিয়ে অভিনেত্রী এখন পুরোপুরি ‘ওয়ার্ক মোডে’। সূত্রের খবর, ‘রাকা’ ছবিতে দীপিকার এন্ট্রি এবং আল্লু অর্জুনের সঙ্গে তাঁর মারপিটের দৃশ্যটি হবে ছবির অন্যতম বড় চমক।

দীপিকা না থাকলেও মেট গালার রেড কার্পেটে ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছেন পরিচালক করণ জোহর। এবারই তাঁর মেট গালা অভিষেক হতে চলেছে। সঙ্গে থাকবেন ফ্যাশন আইকন নাতাশা পুনাওয়ালা এবং নামী ডিজাইনার মণীশ মালহোত্রা। এবারের থিম ‘ফ্যাশন ইজ আর্ট’, যেখানে রিহানা, বিয়ন্সে এবং কিম কার্দাশিয়ানদের মতো বিশ্বখ্যাত তারকাদের ভিড় জমবে। দীপিকার অনুপস্থিতি মেট গালার গ্ল্যামারে কিছুটা খামতি রাখলেও, রুপোলি পর্দায় তাঁর নতুন অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। শাহরুখের সঙ্গে তাঁর রসায়ন যে বক্স অফিসে ফের ঝড় তুলবে, তা বলাই বাহুল্য।

Follow Us