AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bachchan Family Assets: বঞ্চিত ঐশ্বর্য, বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ নিয়ে কী জানান অমিতাভ?

Bollywood: বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। পরিবারের মধ্যে কে সবচেয়ে ধনী! কার খাতে সবচেয়ে কম রোজগার, জানেন? অমিতাভ বচ্চনের মোট...

Bachchan Family Assets: বঞ্চিত ঐশ্বর্য, বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ নিয়ে কী জানান অমিতাভ?
| Updated on: Sep 05, 2024 | 10:06 PM
Share

বলিউড তারকাদের সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে কম বেশি কৌতুহল সকলেরই থাকে। তালিকা থেকে বাদ পড়ে না কেউই। আর তা যদি হয়ে থাকে বচ্চন পরিবার! তাঁদের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। পরিবারের মধ্যে কে সবচেয়ে ধনী! কার খাতে সবচেয়ে কম রোজগার, জানেন? অমিতাভ বচ্চনের মোট ৩১১০ কোটি টাকার সম্পত্তি। ২০২৩-এর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। ৫০ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে।

জয়া বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ১০৮৩ কোটি টাকা, রাজ্য সভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পত্তির তালিকায় ১০০০ কোটি টাকা লিখেছিলেন জয়া। কিন্তু সেটা ২০১৮ সালের কথা। ৫ বছরে সম্পত্তির হিসেবে বেড়েছে। ঐশ্বর্য রাই বচ্চনের ৮২৮ কোটি টাকা। তাঁর ননদ শ্বেতা বচ্চন নন্দার থেকে প্রায় ৫৯০ শতাংশ বেশি সম্পত্তির মালিক ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্নমের ‘পোন্নিইন সেলভান’ ছবিতে অভিনয় করার পর সম্পত্তি বেড়েছে বিশ্বসুন্দরীর। পারিশ্রমিকও বেড়েছে তাঁর।

অভিষেক বচ্চনের ২৮০ কোটি টাকার সম্পত্তি। স্ত্রী ঐশ্বর্যর থেকে অনেকটাই কম অর্থ উপার্জন করেছেন অভিষেক। তাঁর সম্পত্তির মূল্যও স্ত্রীর চেয়ে অনেকটাই কম। তবে তাঁরও সম্পত্তি ননদ শ্বেতার চেয়ে বেশি। শ্বেতা বচ্চন নন্দার ঝুলিতে ১১০ কোটি টাকা।

আগস্থ নন্দার ১-২ কোটি টাকার সম্পত্তি। শ্বেতা বচ্চন নন্দার পুত্র আগস্থর সম্পত্তি সবচেয়ে কম। মাত্র ১ থেকে ২ কোটি টাকা আছে তাঁর কাছে। বলিউডে সদ্য অভিনয় করতে শুরু করেছেন আগস্থ। জ়োয়া আখতারের ছবি ‘দ্যা আর্চিজ়’-এ ডেবিউ করেছেন তিনি। শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন সর্বত্র।

প্রসঙ্গত, ২০১১ সালের একটি সাক্ষাৎকারে এই মর্মে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। জানিয়েছিলেন তাঁর সম্পত্তি ভাগ হবে শ্বেতা, অভিষেকের মধ্যে। সেখানে কোথাও নাম ছিল না ঐশ্বর্যের।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট