AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Arnab Latest Updates: স্থলভাগে প্রবেশ করতেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

Cyclone Arnab Weather Update: অন্ধ্র উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা উপকূলও। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

Cyclone Arnab Latest Updates: স্থলভাগে প্রবেশ করতেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 2:26 PM
Share

কলকাতা ও নয়াদিল্লি: ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া বুধবার ভোরে অন্ধ্র প্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূল বরাবর শুরু হয়। এর জেরে সংশ্লিষ্ট এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছচ্ছে। প্রাথমিকভাবে এটি ধীর গতিতে উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে পূর্বাভাস। পরে এর গতিপথ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ঘুরতে পারে।

দেখুন লাইভ টিভি-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Oct 2026 10:04 AM (IST)

    স্থলভাগে ঢুকতেই শক্তি কমল ঘূর্ণিঝড়ের

    স্থলভাগে ঢুকতেই শক্তি কমল ঘূর্ণিঝড়ের

    অতি তীব্র থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব

    রাত ২টো থেকে সকাল ৮টা পর্যন্ত চলল ল্যান্ডফল প্রক্রিয়া

    অন্ধ্র থেকে উত্তর অভিমুখে এগোবে ঘূর্ণিঝড়

    আজ রাতে নিম্নচাপে পরিণত হতে পারে অর্ণব

    ছত্তীসগড় ছুঁয়ে ওড়িশায় সরে আসতে পারে নিম্নচাপ

    আজ দিনভর অন্ধ্র-ওড়িশায় দুর্যোগ

    অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১৫০ কিমি বেগে ঝড়

    বিশাখাপত্তনমে ৩১৫ মিমি বৃষ্টি, বিজয়নগরমে ৩০১ মিমি বৃষ্টি

  • 28 Oct 2026 07:49 AM (IST)

    Kolkata Weather: কলকাতার আকাশ আপাতত পরিষ্কার, কয়েকঘণ্টা পর কি আবহাওয়ার বদল হবে?

    • ভোরের দিকে সামান্য বৃষ্টি হলেও কলকাতার আকাশ আপাতত পরিষ্কার।
    • তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
    • দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • 28 Oct 2026 07:42 AM (IST)

    India Meteorological Department: সকাল ৯টা পর্যন্ত চলবে ল্যান্ডফল

    • ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া বুধবার ভোরে শুরু হয়েছে।
    • আছড়ে পড়ার সময়ই সাগরে থমকে গেল ‘অর্ণব’
    • সকাল ৯টা পর্যন্ত ল্যান্ডফল প্রক্রিয়া চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
    • বিশাখাপত্তনমে ২১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে এখনও। ঝড়বৃষ্টি চলছে ওড়িশা উপকূলেও।
    • তবে স্থলভাগে ঢোকার পর দ্রুত শক্তিক্ষয়ের ইঙ্গিত ঘূর্ণিঝড়ের।
    • ছত্তীসগঢ়েই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে অর্ণব।
  • 28 Oct 2026 07:31 AM (IST)

    West Bengal Weather: ঘূর্ণিঝড়ের জেরে বাংলাতেও বৃষ্টি

    • ঘূর্ণিঝড়ের জেরে বাংলাতেও বৃষ্টি হবে। দিনভর দুর্যোগ নয়, বাংলায় ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে।
    • উপকূল, পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত।
    • আজ-কাল উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস।
    • বৃষ্টির সঙ্গে দমকা বাতাস।
    • বৃহস্পতি-শুক্র উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
    • ভারী বৃষ্টিতে দার্জিলিং-সিকিমে ধসের আশঙ্কা।
    • কলকাতা ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

Published On - Oct 28,2026 7:28 AM

Follow Us