AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sharad Kapoor Current Condition: ‘দু’বছর স্নান করেননি, চরম দুর্দশা, মরেই যেত…’, শরদকে নিয়ে বিস্ফোরক বন্ধু হেমা

Sonu Sood Helps Sharad Kapoor: রঙিন আলোর পেছনের যে কতটা নির্মম ও অন্ধকার বাস্তব হতে পারে, তার এক জলজ্যান্ত উদাহরণ হয়ে সামনে এল এই অভিনেতার বর্তমান দুরবস্থা। দীর্ঘদিন প্রচারের আড়ালে থাকা শরদ কাপুরের এমন এক করুণ ও মর্মান্তিক পরিণতি দেখে এখন স্তম্ভিত গোটা বলিউড ও তাঁর অনুরাগীরা।

Sharad Kapoor Current Condition: 'দু'বছর স্নান করেননি, চরম দুর্দশা, মরেই যেত...', শরদকে নিয়ে বিস্ফোরক বন্ধু হেমা
| Updated on: Nov 18, 2026 | 5:52 PM
Share

‘দস্তক’, ‘জোশ’, ‘এলওসি কার্গিল’, ‘লক্ষ্য’ কিংবা সলমন খানের ‘ওয়ান্টেড’— নব্বইয়ের দশক ও তার পরবর্তী সময়ে বলিউডের রুপোলি পর্দায় বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা শরদ কাপুর। কিন্তু রুপোলি দুনিয়ার রঙিন আলোর পেছনের যে কতটা নির্মম ও অন্ধকার বাস্তব হতে পারে, তার এক জলজ্যান্ত উদাহরণ হয়ে সামনে এল এই অভিনেতার বর্তমান দুরবস্থা। দীর্ঘদিন প্রচারের আড়ালে থাকা শরদ কাপুরের এমন এক করুণ ও মর্মান্তিক পরিণতি দেখে এখন স্তম্ভিত গোটা বলিউড ও তাঁর অনুরাগীরা।

কীভাবে প্রকাশ্যে এল শরদের এই পরিস্থিতির কথা?

সম্প্রতি এক  সাক্ষাৎকারে অভিনেতার বন্ধু হেমা চৌধুরী ফাঁস করেছেন তাঁর করুণ কাহিনি। পেশায় প্রাণীপ্রেমী হেমা জানিয়েছেন, মুম্বইয়ের যে আবাসনে শরদ থাকেন, সেখানে পথকুকুরদের উদ্ধার করতে গিয়েই অভিনেতার ফ্ল্যাটে তাঁর পা পড়ে। আর ঘরের ভেতরে প্রবেশ করতেই শরদের যে ভয়ঙ্কর অবস্থা তিনি চাক্ষুষ করেছিলেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে, অভিনেতার একটি ভিডিয়োও প্রকাশ্যে এনেছেন হেমা এবং বলিউডের কাছে তাঁর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।

হেমার বিস্ফোরক দাবি, দীর্ঘদিন ধরে সম্পূর্ণ একা ও চরম অবহেলায় দিন কাটাচ্ছিলেন শরদ। সম্ভবত কেরিয়ারে কাজের খরা চলার পর থেকেই তাঁর এই নিঃসঙ্গতার শুরু। তিনি বলেন, “আমি শরদের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম ভাইকে ওর পাশে পাব। কিন্তু পরে আর তিনি ফোন ধরেননি। আমি বলেছিলাম ওর পরিবারকে পাশে দাঁড়াতে হবে, কিন্তু কোনও উত্তর মেলেনি।”

দেখুন ভিডিয়ো– সৌজন্যে- Viral Bhayani

শরদের পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হেমা আরও বলেন, “মনে হচ্ছিল তিন-চার জন মানুষ যেন কেবল ওর মৃত্যুর জন্যই অপেক্ষা করছিলেন! প্রায় ৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছিল ও। পথকুকুরগুলিই আমাকে ওর কাছে পৌঁছে দিয়েছিল। ও টানা দু’বছর স্নান করেনি, বিছানা থেকেও ওঠেনি। কেউ খোঁজ নেয়নি ও বেঁচে আছে কি না।” হেমার মতে, আর একটু দেরি হলে হয়ত অনাহার ও অসুস্থতায় বড় কোনও বিপদ ঘটে যেত। সময়মতো তাঁকে উদ্ধার করে বর্তমানে নিজেই অভিনেতার দেখভালের দায়িত্ব নিয়েছেন হেমা।

শরদের এই বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির কিছু সহৃদয় মানুষ। বিশেষ করে সলমন খান এবং সোনু সুদের মতো তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি, অভিনেতা সোনু সুদ নিজে গিয়ে শরদের সঙ্গে দেখাও করেছেন বলে জানা গিয়েছে।

Follow Us