AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করিনা হিন্দু নন, মুসলমানও নন, জানেন করিনা কোন ধর্মে বিশ্বাসী?

Kareena Kapoor Khan: সইফের বাবা কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদিকে বিয়ে করেন ঠাকুর পরিবারের মেয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছিলেন শর্মিলা।

করিনা হিন্দু নন, মুসলমানও নন, জানেন করিনা কোন ধর্মে বিশ্বাসী?
| Updated on: Dec 27, 2024 | 7:30 PM
Share

কাপুর পরিবারের ছোট মেয়ে করিনা কাপুর খান (ডাকনাম বেবো) বিয়ে করেছেন পতৌদি (নবাব) পরিবারের ছোটে নবাব সইফ আলি খানকে (অভিনেতা)। সইফের বাবা কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদিকে বিয়ে করেন ঠাকুর পরিবারের মেয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছিলেন শর্মিলা। গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। তাঁর নামও পাল্টেছিল। হয়েছিলেন আয়েশা বেগম। যদিও সেই নাম পতৌদি প্যালেসের আশপাশেই উচ্চারিত হয়েছে। বলি অন্দরে আর অনুরাগীদের কাছে আজও শর্মিলা শর্মিলাই। তবে সেই পরিবারে বিয়ে করে এসে করিনাকে ধর্ম পাল্টাতে হয়নি। নামের শেষে খান পদবী তিনি ব্যবহার করেননি ঠিকই, কিন্তু মুসলমান হননি। জানেন কি, করিনা কিন্তু কাপুর পরিবারের হিন্দু ধর্মও মানেন না। তা হলে কে করিনার আরাধ্য ঈশ্বর?

কিছুদিন আগে করিনার বড় ছেলে তৈমুরের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভা একটি পডকাস্টের অংশ হয়েছিলেন। পতৌদি পরিবার সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে অনেক অজানা কথাই সামনে এনেছেন তিনি। জানিয়েছেন, করিনা হিন্দু নন, মুসলমানও নন। তিনি তাঁর মা ববিতা কাপুরের ধর্মকেই অনুসরণ করেন। তা হল তিনি খ্রিস্টান। যিশুই করিনার আরাধ্য দেবতা।

অনেকেই হয়তো জানেন, কাপুরদের পরিবারে বড়দিন বড় করে পালন করা হয়। প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর তাঁদের বাড়িতে ক্রিসমাস লাঞ্চের আয়োজন করা হয়। সকল সদস্য অংশগ্রহণ করেন সেই লাঞ্চে।

Follow Us
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
মহুয়াকে নিয়ে বলতে 'রুচিতে বাঁধে', বললেন কাকলি
মহুয়াকে নিয়ে বলতে 'রুচিতে বাঁধে', বললেন কাকলি
ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা, তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক উত্তেজনা
ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা, তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক উত্তেজনা
কালীঘাটে মমতা-অভিষেকের সামনেই বিদ্রোহী হয়ে ওঠেন কল্যাণ
কালীঘাটে মমতা-অভিষেকের সামনেই বিদ্রোহী হয়ে ওঠেন কল্যাণ