AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramendu Singha Roy Arrest: কর্নাটকে ধৃত প্রাক্তন TMC বিধায়ককে আনা হল জেলায়, থানার সামনে ডিম, জুতোর মালা নিয়ে বিক্ষোভ

BJP Workers Protest Outside Dhaniakhali Police Station: থানার সামনে আগে থেকেই জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ধৃত রামেন্দু সিংহ রায়কে নিয়ে থানায় ঢোকার সময় বিক্ষোভে ফেটে পড়েন সকলে। ছোড়া হয় ডিম। চোর চোর স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। ছোড়া হয় জুতোর মালা। আগামিকাল ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Ramendu Singha Roy Arrest: কর্নাটকে ধৃত প্রাক্তন TMC বিধায়ককে আনা হল জেলায়, থানার সামনে ডিম, জুতোর মালা নিয়ে বিক্ষোভ
প্রাক্তন তৃণমূল বিধায়ককে দেখে চোর চোর স্লোগান বিক্ষোভকারীদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 12:08 AM
Share

হুগলি: কর্নাটক থেকে ধৃত তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়কে হুগলির ধানিয়াখালি থানায় আনা হল। আর থানায় নিয়ে আসার পরই প্রবল বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। ছোড়া হল ডিম ,জুতোর মালা। উঠল ‘চোর চোর’ স্লোগান। যদিও এদিন তাঁকে জেলায় গ্রেফতার করে আনার পর কোনও মন্তব্য করেননি প্রাক্তন তৃণমূল বিধায়ক।

কর্নাটকের সাহাপুর থানা এলাকা থেকে গ্ৰেফতার করা হয় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায়কে। সেখান থেকে তিনদিনের ট্রানজিট রিমান্ডে রবিবার রাতে নিয়ে আসা হয় ধনিয়াখালি থানায়।

গত ১৯ জুন হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ টিম কর্নাটক থেকে পলাতক প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায় ও তাঁর এক সহযোগীকে গ্ৰেফতার করে। এদিন তাঁকে জেলায় আনার আগেই থানার সামনে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ধৃত রামেন্দু সিংহরায়কে নিয়ে থানায় ঢোকার সময় বিক্ষোভে ফেটে পড়েন সকলে। ছোড়া হয় ডিম। চোর চোর স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। ছোড়া হয় জুতোর মালা। আগামিকাল ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক ১১ জুন থেকে পলাতক ছিলেন। তারকেশ্বর থেকে চলে যান ওড়িশা। সেখান থেকে বিশাখাপত্তনম। সেখান থেকে হায়দরাবাদ। তারপর কর্নাটক। অভিযুক্ত রামেন্দু সিংহরায় স্মার্টফোন ছেড়ে ব্যবহার করেছিলেন ছোট ফোন। ফলে টাওয়ার লোকেশন ধরে ধাওয়া করতে বেগ পেতে হয় তদন্তকারীদের। তারপরও হল না রক্ষা। অবশেষে কর্নাটকের সাহাপুর থেকে তাঁকে গ্ৰেফতার করতে সমর্থ হয় পুলিশ।

গত ১১ জুন ধানিয়াখালির কোটালপুর এলাকায় তাঁর বাড়ি লাগোয়া বিবেকানন্দ টিচার্স ট্রেনিং কলেজ (প্রাক্তন বিধায়কের মালিকানাধীন) থেকে সরকারি লোগো দেওয়া ত্রিপল, কম্বল, ডাস্টবিন-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধনিয়াখালি থানার পুলিশ বেআইনিভাবে ত্রাণসামগ্রী মজুত রাখা, হুমকি-সহ একাধিক ধারায় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায় সহ একাধিক ব্যক্তির নামে মামলা রুজু করে। পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করে পুলিশ। ঘটনায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেন আধিকারিকরা । অবশেষে কর্নাটক থেকে প্রাক্তন বিধায়ককে গ্ৰেফতার করা হয়।

Follow Us