AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত রেলমন্ত্রকের

Joka Esplanade Metro Extension: কলকাতা মেট্রো সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে অর্থাৎ ভূ-গর্ভ পর্যন্ত মেট্রোর কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ টানেল তৈরির কাজ শেষ। এই করিডরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে। ২০২৭-২৮ সাল লক্ষ্য মাত্রা রাখা হয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে।

Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত রেলমন্ত্রকের
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2026 | 11:16 PM
Share

কলকাতা: রাজ্যে পালাবদলের পর মেট্রো প্রকল্পের কাজেও গতি লক্ষ্য করা গিয়েছে। চিংড়িঘাটা মোড়ে দেড় বছর ধরে আটকে থাকা কাজ কয়েকদিনেই সম্পূর্ণ হয়েছে। এবার মেট্রোযাত্রীদের জন্য আরও একটা সুখবর। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডর সম্প্রসারিত করার ব্যাপারে রেলমন্ত্রকের সবুজ সংকেত মিলল। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত সম্প্রসারিত করা হবে এই করিডর।

রেলমন্ত্রক সূত্রে খবর, ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। বাড়তি কত খরচ হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। সেই খরচের ব্যাপারেও সিলমোহর দিয়ে দেওয়া হবে বলে মন্ত্রকের কর্তারা কলকাতা মেট্রোকে জানিয়েছেন। ইডেন গার্ডেন সার্কুলার রেলস্টেশনকে মেট্রো স্টেশনের সঙ্গে জুড়তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মেট্রো স্টেশন তৈরি হবে মোহনবাগান ক্লাবের উল্টো দিকে। যার নাম দেওয়া হবে ইডেন গার্ডেন। ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে কলকাতা মেট্রোর তরফে।

এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন আরও প্রায় ১২০০ মিটার। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই করিডরের মেট্রো পরিষেবা চলাচল করছে। মাঝেরহাটের পর মোমিনপুর থেকে মাটির তলায় মেট্রো প্রবেশ করেছে।

Kolkata Metro (2)

কলকাতা মেট্রো সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে অর্থাৎ ভূ-গর্ভ পর্যন্ত মেট্রোর কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ টানেল তৈরির কাজ শেষ। এই করিডরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে। ২০২৭-২৮ সাল লক্ষ্য মাত্রা রাখা হয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে। অর্থাৎ বছর দুই-আড়াইয়ের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে নতুন করে এই ছাড়পত্র চলে আসায় কাজের ক্ষেত্রে গতি আরও বাড়বে বলে দাবি মেট্রো কর্তাদের। আর পরিষেবা চালু হলে ওই মেট্রোযাত্রীদের অনেক সুবিধা হবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ।

Follow Us