বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বিমানসেবিকাকে নিয়ে পালিয়েছিলেন সইফ, সত্যি ফাঁস মায়ের
Saif Ali Khan: এই ঘটনাটির বর্ণনা দিয়েছিলেন সইফের মা শর্মিলা ঠাকুর। তিনি বলেছিলেন, "আমার ছেলে খুবই দুষ্টু ছিল। ফ্লাইট থেকে নেমে সে আর ইউনিভার্সিটিতে যায়নি। কোনও এক সুন্দরী এয়ারহোস্ট্রেসের সঙ্গে পালিয়ে গিয়েছিল সপ্তাহখানেকের জন্য। আমাদের সকলের মাথায় হাত পড়ে গিয়েছিল। এমন কাণ্ড ঘটার পর আমার ছেলে কিন্তু বকুনি খেয়েছিল খুব।"

শর্মিলা ঠাকুর একবার হাঁড়ির খবর বলে দিয়েছিলেন একটি টকশোতে এসে। তাঁর পুত্র সইফ আলি খান যে কত দুষ্টু ছিল যুবক বয়সে, তা তিনি জানিয়েছিলেন সেই টকশোতেই। শর্মিলা নির্দ্বিধায় জানিয়েছিলেন, তাঁর পুত্র সাইফ আলি খান নাকি একবার ইউনিভার্সিটিতে না গিয়ে এক এয়ারহোস্ট্রের সঙ্গে বেপাত্তা হয়ে গিয়েছিলেন এক সপ্তাহের জন্য।
বিদেশে পড়াশোনা করছিলেন সইফ আলি খান। তিনি উচ্চশিক্ষিত। তার উপর পতৌদি পরিবারের নবাব। ছোটে নবাবের জন্য অনেকরকম আয়োজন থাকতে পরিবারে। তাঁর দেখভালের কোনও খামতি রাখা হয়নি কোনওকালেই। বিদেশের একটি ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার কথা ছিল সইফের। তিনি মুম্বই থেকে বিমানে যাত্রা শুরু করেছিলেন। বিমান থেকে নামার পর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
এই ঘটনাটির বর্ণনা দিয়েছিলেন সইফের মা শর্মিলা ঠাকুর। তিনি বলেছিলেন, “আমার ছেলে খুবই দুষ্টু ছিল। ফ্লাইট থেকে নেমে সে আর ইউনিভার্সিটিতে যায়নি। কোনও এক সুন্দরী এয়ারহোস্ট্রেসের সঙ্গে পালিয়ে গিয়েছিল সপ্তাহখানেকের জন্য। আমাদের সকলের মাথায় হাত পড়ে গিয়েছিল। এমন কাণ্ড ঘটার পর আমার ছেলে কিন্তু বকুনি খেয়েছিল খুব।”
সাইফ আলি খান জীবনে দু’বার বিয়ে করেছেন। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। সেই বিয়ে টেকেনি। দ্বিতীয়বার তিনি বিয়ে করেছেন অভিনেত্রী করিনা কাপুর খানকে। এই মুহূর্তে করিনার সঙ্গে সুখে সংসার করছেন সইফ।
