AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিব্যজ্যোতিকে কি সরিয়ে দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, দেখা যাচ্ছে না কেন ডঃ সূর্যকে?

Dibyojyoti Dutta: অভিনেতা অর্জুন চক্রবর্তী আসার পর থেকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে জ্যোতি কমেছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর? নায়িকা দীপা (অভিনেত্রী স্বস্তিকা ঘোষ)-র সঙ্গে বিয়ে হচ্ছে অর্জুনের। দিব্যজ্যোতি অভিনীত সূর্য চরিত্রটা একেবারেই হারিয়ে গিয়েছে সিরিয়াল থেকে। তিনি কি বাদ পড়লেন? TV9 বাংলাকে কী বলেছেন দিব্যজ্যোতি?

দিব্যজ্যোতিকে কি সরিয়ে দিয়েছে 'অনুরাগের ছোঁয়া', দেখা যাচ্ছে না কেন ডঃ সূর্যকে?
দিব্যজ্যোতি দত্ত।
| Updated on: May 03, 2024 | 10:24 AM
Share

ডঃ সূর্য সেনগুপ্তর চরিত্রে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তরুণ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। একটা সময় লাগাতারভাবে টিআরপি তালিকায় এক নম্বর স্থান দখল করে রেখেছিল এই ধারাবাহিক। টানা ১১ মাস ধরে টপার ছিল ‘অনুরাগের ছোঁয়া’ই। কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে নম্বর। এই স্কোর কমে যাওয়ার সময় সিরিয়ালের নায়িকার বিপরীতে আরও এক নায়ক আসেন। তিনি অভিনেতা অর্জুন চক্রবর্তী। অর্জুন আসার পর থেকে দিব্যজ্যোতির জ্যোতি খানিকটা ম্লান হয়ে আসে ধারাবাহিককে। দুই নায়কের মধ্যে এখন কেবলমাত্র অর্জুনকেই দেখা যাচ্ছে, স্ক্রিন জুড়ে। পাত্তা নেই দিব্যজ্যোতির। তা হলে কি ‘অনুরাগের ছোঁয়া’ থেকে হারিয়ে গেলেন সূর্য। TV9 বাংলাকে দিব্যজ্যোতি বলেছেন বেশ কিছু কথা।

অনেকদিন থেকেই দিব্যজ্যোতিকে দেখা যাচ্ছে না ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। দুই নায়কের মধ্যে কি তা হলে অর্জুনকেই বেছে নিল সিরিয়ালের নির্মাতারা। দিব্যজ্যোতিকে কি আর কোনওদিনই দেখা যাবে না। এ ব্যাপারে দিব্যজ্যোতি বলেছেন, “আসলে এই সময় আমার ট্র্যাকটা একেবারেই নেই। চিত্রনাট্য অনুযায়ী সূর্য এখন লাপাতা। সে ঘর ছেড়ে চলে গিয়েছে। নায়িকার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হচ্ছে। সেই প্লটে নেই সূর্য। তবে আমি সিরিয়াল ছেড়ে কোত্থাও চলে যাইনি। আবারও ফিরে আসব।”

ধারাবাহিকের ট্র্যাক নেই, তাই বেশ একটা লম্বা ছুটি কাটাচ্ছেন দিব্যজ্যোতি। অর্জুনকে যখন ‘অনুরাগের ছোঁয়া’তে নিয়ে আসা হয়েছিল, দিব্যজ্যোতি বলেছিলেন, “আমার একেবারেই হিংসে হচ্ছে না দ্বিতীয় নায়ককে দেখে। অর্জুনদা আমার চেয়ে অনেক-অনেক বেশি সিনিয়র। তাঁর প্রথম সিরিয়াল ‘গানের ওপারে’ দেখে আমি বড় হয়েছি। মেকআপ রুমে আমাদের অনেক গল্প হত। তাঁর থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি।”

বাইরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই গরমেও সিনেমাপাড়ায় শুটিং চলছে। লু লেগে অসুস্থ হয়েছেন অনেক শিল্পী-কলাকুশলীরা। এই সময়টায় বাড়িতে থেকে পরিবারের সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন দিব্যজ্যোতি। বলেছেন, “ব্যাংকের বেশকিছু কাজ করলাম বাবার সঙ্গে। অন্য সময় তো এগুলো করার সময়ই পাই না। প্রচুর বই পড়ছি। উপন্যাস পড়ছি। লেখালেখি করছি। ভাল একটা মি টাইম কাটছে আমার। এখন ট্র্য়াক নেই বলে বাড়িতেই আছি। আবার ডাকলে ছুটব।”

Follow Us