
বলিউডে এক মন খারাপের দিন। পরিচালক কুমার সাহানি প্রয়াত হয়েছে, এ খবর মিলেছিল রবিবার সকালেই। এবার আরও এক মৃত্যুর খবর এল সামনে। প্রয়াত প্রযোজক ও হেমা মালিনীর দীর্ঘ দিনের সঙ্গী ইন্দর রাজ বহেল। দু’দিন আগেই তাঁর মৃত্যু হয়, যদিও রবিবারই তাঁর ছেলে বান্টি বহেল এই খবর সংবাদমাধ্যমকে জানান। পরিবার সূত্রে খবর, গত ২৩ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮৪ বছর। প্রসঙ্গত, ইন্দরের হাত ধরেই বলিউডে ‘ড্রিম গার্ল’ আখ্যা পেয়েছিলেন হেমা। ১৯৯৭ সালে অভিনেত্রীর মা জয়া চক্রবর্তীর সঙ্গে মিলিত ভাবে ‘ড্রিম গার্ল’ প্রযোজনা করেছিলেন ইন্দর। ছবি হয়েছিল সুপারহিট। আর হেমাও পেয়েছিলেন নতুন পরিচয়। তবে শুধু যে তিনি ছবি পরিচালনা করেছেন এমনটা নয়, দর্পণ’, ‘বেনারস’-এর মতো টিভি শো প্রযোজনা করতে দেখা গিয়েছে কুমার সাহানিকে।
ইন্দরের ছেলে বলিউডের অংশ। বাবার প্রয়াণ সম্পর্কে তিনি বলেন, “রাজার মতো জীবন কাটিয়েছেন আমার বাবা। আমাদের সব রকমের জ্ঞান, স্বাধীনতা দিয়েছে বাবা। একজন দায়িত্ববান মানুষ ছিলেন তিনি। ভীষণ ভাল মনের একজন মানুষও ছিলেন তিনি। জীবনে কোনওদিনও কারও জন্য খারাপ কিছু ভাবেননি। সব সময় যেন মুখে হাসি লেগে থাকতি। গোপন কথার রক্ষক বললেও কম বলা হবে তাঁকে।” বর্ষীয়ান এই প্রযোজকের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।
যাঁর হাত ধরে হয়েছিলেন ‘ড্রিম গার্ল’, তাঁকেই হারালেন হেমা মালিনী