AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সবচেয়ে খারাপ লেগেছিল’, কার সঙ্গে চুম্বনের স্মৃতি কেমন? খোলা মনে উত্তর দেন ইমরান

Bollywood Gossip: এত চুম্বনের দৃশ্যে অভিনয় করার ফলে বলিউডে তাঁর নাম হয়েছিল ‘কিসার বয়’। তারপর থেকে লাগাতারভাবে এমন সব চরিত্রের অফার আসে ইমরানের কাছে, যেখানে তাঁর চুম্বনের দৃশ্য থাকবেই।

'সবচেয়ে খারাপ লেগেছিল', কার সঙ্গে চুম্বনের স্মৃতি কেমন? খোলা মনে উত্তর দেন ইমরান
| Updated on: Jan 08, 2025 | 5:53 PM
Share

২০০৪ সালে পর্দায় আগমন ঘটেছিল অভিনেতা ইমরান হাশমির। প্রথম ছবির নাম ছিল ‘মার্ডার’। সেই ছবিতে নায়িকা মল্লিকা শেরাওয়াতকে একাধিক চুম্বন দৃ্শ্যে অভিনয় করেছিলেন ইমরান। এত চুম্বনের দৃশ্যে অভিনয় করার ফলে বলিউডে তাঁর নাম হয়েছিল ‘কিসার বয়’। তারপর থেকে লাগাতারভাবে এমন সব চরিত্রের অফার আসে ইমরানের কাছে, যেখানে তাঁর চুম্বনের দৃশ্য থাকবেই। ‘কফি উইথ করণ’ টকশোতে এসে ইমরান হাশমিকে বলতে বলা হয়েছিল, কোন অভিনেত্রীকে পর্দায় কিস করে তাঁর সবচেয়ে বেশি খারাপ লেগেছে?

একটুও না ভেবে ইমরান নাম করেছিলেন তাঁর প্রথম ছবির নায়িকা মল্লিকা শেরাওয়াতেরই। তিনি বলেছিলেন যে, এতজন অভিনেত্রীকে পর্দায় চুম্বন করার মধ্যে তাঁর সবচেয়ে খারাপ লেগেছিল মল্লিকা শেরাওয়াতের সঙ্গে চুম্বন দৃশ্য। ইমরান এও বলেছিলেন, ‘মার্ডার টু’ ছবিতে জ্যাকলিন ফার্নান্ডিজ়ের সঙ্গে তাঁর কিসিং সিন সবচেয়ে ভাল লেগেছিল।

শোনা যায়, ‘মার্ডার’ ছবির শুটিংয়ের সময় ইমরানের সঙ্গে বচসা হয় মল্লিকার। শুটিংয়ে অসম্ভব ঝামেলা এবং তর্কাতর্কি হয়েছিল। ফলে মল্লিকার সঙ্গে তাঁর বহুদিন কথা বন্ধও ছিল। প্রথম ছবিতে একসঙ্গে অভিনয় করার পর আর তাঁরা একসঙ্গে কাজ করেননি। দু’দশক ধরে একে-অপরকে এড়িয়ে গিয়েছিলেন। ২০২৪ সালের একটি অনুষ্ঠানে বরফ গলে দুই অভিনেতার মধ্যে। মল্লিকাকে পাশে নিয়ে পাপারাৎজ়িদের সামনে ছবি তুলেছিলেন ইমরান। তাঁদের অনেকক্ষণ একসঙ্গে গল্প করতেও দেখা গিয়েছিল তখন।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য