নায়ক-নায়িকার ১১ বছরের প্রেম ভাঙল? টলিপাড়ায় বিচ্ছেদের বড় খবর!

সাম্প্রতিক সময়ে টলিউডে এটা সবচেয়ে বড় বিচ্ছেদের খবর! এই নায়ক-নায়িকা একেবারে জুটি। তাঁরা যেরকম বেশ কিছু সিনেমা করেছেন একসঙ্গে বড় পর্দায়, সেরকমই ব্যক্তিগত জীবনে তাঁদের প্রেমের কথা জানতেন সকলে । দু' জনে প্রেমের কথা স্বীকার করে নিয়েছিলেন সম্পর্ক শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই।  টলিউডের পার্টি থেকে ঘরোয়া অনুষ্ঠানে তাঁদেরকে একসঙ্গে পাওয়া যেত । ১১ বছরের প্রেম ছিল এই জুটির। 

নায়ক-নায়িকার ১১ বছরের প্রেম ভাঙল? টলিপাড়ায় বিচ্ছেদের বড় খবর!

|

Oct 08, 2026 | 1:33 PM

সাম্প্রতিক সময়ে টলিউডে এটা সবচেয়ে বড় বিচ্ছেদের খবর! এই নায়ক-নায়িকা একেবারে জুটি। তাঁরা যেরকম বেশ কিছু সিনেমা করেছেন একসঙ্গে বড় পর্দায়, সেরকমই ব্যক্তিগত জীবনে তাঁদের প্রেমের কথা জানতেন সকলে । দু’ জনে প্রেমের কথা স্বীকার করে নিয়েছিলেন সম্পর্ক শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই।  টলিউডের পার্টি থেকে ঘরোয়া অনুষ্ঠানে তাঁদেরকে একসঙ্গে পাওয়া যেত । ১১ বছরের প্রেম ছিল এই জুটির।

একজন আরেকজনের জন্মদিন সেলিব্রেট করা, একজন অন্যজনের ছবির প্রিমিয়ারে পৌঁছে যাওয়া, এসব কারণেই তাঁদের জুটিকে একেবারে আদর্শ জুটি মনে করা হতো। নায়িকা প্রথমদিকে এই নায়কের সঙ্গে জুটিতে বেশি ছবি করেছেন । তবে গত বছর বাংলার দুই অন্যতম নামী পরিচালকের ছবির নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এসবের পরও নায়ক-নায়িকার প্রেম দিব্যি চলছিল।

কিন্তু সেখানে ছন্দপতন । সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নায়িকা যখন এলেন, তখনই বেরিয়ে যান নায়ক । আর তারপর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে চর্চা । যে চর্চা শুরু হয়েছে, সেখানে কিন্তু কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়ার মতো অবস্থা । খোঁজ নিয়ে জানা গেল, তিন সপ্তাহ হল, কথা বন্ধ হয়ে গিয়েছে নায়ক-নায়িকার । এই মুহূর্তে তাঁরা আর প্রেমের সম্পর্কে নেই । তবে কি প্রেমের সম্পর্ক একেবারেই শেষ হয়ে যাচ্ছে? আগামী দিনে কী হবে, তা বলা মুশকিল । আগামী দিনে এই নায়ক-নায়িকা একজন আরেকজনের জীবনে ফিরে আসবেন কিনা সেটা এখনই বলা সম্ভব নয় । তবে আপাতত তাঁদের প্রেমের সম্পর্কে ইতি । কিন্তু এমনভাবে প্রেম ভেঙে যাওয়ার কারণ কী? যেখানে তাঁরা কবে বিয়ে করবেন, তা নিয়ে পর্যন্ত বহু আলোচনা হয়েছে । এই প্রেম ভাঙার যে কারণ, তা জেনে চক্ষু চড়কগাছ টলিউডের অভিজ্ঞদেরও ।

নায়িকার সঙ্গে এক পরিচালকের সম্পর্কের যে সমীকরণ, তাতে নায়ক-নায়িকার প্রেমে সমস্যা তৈরি হতে শুরু করে। ক্রমশ এমন কিছু ঘটনা ঘটেছে, যাতে নায়ক-নায়িকার প্রেমের সম্পর্কটি আর টেকেনি। তবে যেহেতু নায়ক বা নায়িকা এই বিষয়ে কোনও বিবৃতি দেননি, তাই বিস্তারিত জানতে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us