AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৌরভ খুবই পজ়েসিভ স্বামী, ডোনার শাড়িটাও বেছে দেন নিজে, জানালেন দাদার ঘরণী

Sourav-Dona: এই দিন 'দিদি নম্বর ওয়ান'-এ একটি নীল রঙের মার্জিত একটি শাড়ি পরে এসেছিলেন ডোনা। যে মার্জিত সাজে সব সময় দেখা যায় তাঁকে। কোনওদিনও বেশি সাজেন না তিনি। পোশাকের ক্ষেত্রে বরাবরই মার্জিত এবং রুচিশীল। এই রুচিশীল এবং মার্জিত পোশাক নাকি তাঁকে পরতে বলেন সৌরভ নিজে।

সৌরভ খুবই পজ়েসিভ স্বামী, ডোনার শাড়িটাও বেছে দেন নিজে, জানালেন দাদার ঘরণী
সৌরভ-ডোনা।
| Updated on: Mar 04, 2024 | 4:11 PM
Share

কোনওদিনও আসেননি। অতীতে কোনওদিনও ‘দিদি নম্বর ওয়ান’-এর কোনও এপিসোডে দেখা যায়নি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ বারংবার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে সেই একই জনপ্রিয় চ্যানেলে সম্প্রচারিত সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’তে বারবারই অংশগ্রহণ করতে দেখা গিয়েছে ডোনাকে। ৩ মার্চ ‘দিদি নম্বর ওয়ান’-এর বিশেষ এপিসোডে আমন্ত্রিত হয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁর সঙ্গে এসেছিলেন ডোনাও। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে দাঁড়িয়ে ‘দাদার কীর্তি’ ফাঁস করলেন ডোনা।

অতীতে বহুবারই ‘দাদাগিরি’র মঞ্চে দাদাকে নিয়ে নানা রঙ্গ-রসিকতা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বারবারই বোঝাতে চেয়েছেন ডোনাকে তিনি ভয় করেন। তবে সৌরভ যে ‘পজেসিভ হাসব্যান্ড’, অধিকার বোধসম্পন্ন স্বামী, তা নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন সৌরভ। সত্যি কি সৌরভ তেমনই ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে স্পষ্ট জিজ্ঞেস করেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। একটুও না ভেবে ডোনা স্বীকার করে নিয়েছেন সৌরভ ঠিক তাই।

এই দিন ‘দিদি নম্বর ওয়ান’-এ একটি নীল রঙের মার্জিত একটি শাড়ি পরে এসেছিলেন ডোনা। যে মার্জিত সাজে সব সময় দেখা যায় তাঁকে। কোনওদিনও বেশি সাজেন না তিনি। পোশাকের ক্ষেত্রে বরাবরই মার্জিত এবং রুচিশীল। এই রুচিশীল এবং মার্জিত পোশাক নাকি তাঁকে পরতে বলেন সৌরভ নিজে। ডোনা বলেছেন, “সৌরভ অত্যন্ত পজ়েসিভ একজন স্বামী। আমি কী পরব সেটা পর্যন্ত বলে দেন। এই যে দেখছেন আমি নীল রঙের শাড়িটা পরে এসেছি, এটা কিন্তু ও নিজে বলে দিয়েছে আমাকে পড়তে। বলেছে এটাই পরবে, এটা পরেই ‘দিদি নম্বর ওয়ান’ খেলতে যাবে।”

Follow Us