AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনার মাঝে ভুয়ো খবর রটল বচ্চনদের নামে!

সবটাই ভুয়ো! নিমেষে ছড়িয়ে পড়েছিল একটাই খবর। শোনা গিয়েছিল বচ্চন পরিবারে শোকের ছায়া। কয়েক মিনিট আগে ছড়িয়ে পড়ে জয়া বচ্চনের মায়ের মৃত্যুর খবর। কিন্তু সম্পূর্ণটাই নাকি ভুল। বিভিন্ন ইংরেজি প্রতিবেদনে এমনটাই লেখা হচ্ছে। অমিতাভ বচ্চনের শাশুড়ি মা ইন্দিরা ভাদুড়ি নাকি বহাল তবিয়াতে রয়েছেন।

অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনার মাঝে  ভুয়ো খবর রটল বচ্চনদের নামে!
| Edited By: | Updated on: Oct 23, 2024 | 6:46 PM
Share

সবটাই ভুয়ো! নিমেষে ছড়িয়ে পড়েছিল একটাই খবর। শোনা গিয়েছিল বচ্চন পরিবারে শোকের ছায়া। কয়েক মিনিট আগে ছড়িয়ে পড়ে জয়া বচ্চনের মায়ের মৃত্যুর খবর। কিন্তু সম্পূর্ণটাই নাকি ভুল। বিভিন্ন ইংরেজি প্রতিবেদনে এমনটাই লেখা হচ্ছে। অমিতাভ বচ্চনের শাশুড়ি মা ইন্দিরা ভাদুড়ি নাকি বহাল তবিয়াতে রয়েছেন। পুরোটাই ভুল খবর ছড়ানো হয়েছে দাবি এমনটাই। তবে বচ্চন পরিবারের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি। কয়েক ঘণ্টা আগে ছড়িয়ে পড়েছিল যে জয়া ৯৪ বছরের মা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তাঁর ভোপালের বাড়িতে। কিন্তু সবটাই নাকি মিথ্যে।

বর্ষীয়ান অভিনেত্রী ইন্দিরা ভাদুড়ি ভোপালের বাড়িতে দীর্ঘ দিন ধরে একাই থাকতেন। প্রায় ২৮ বছর আগে মৃত্যু হয় জয়ার বাবা তরুণ ভাদুড়ির। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। ১৯৯৬ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে শোনা গিয়েছিল খবর মঙ্গলবার মধ্য রাতে ঘটনাটি ঘটে। এই খবরটি পাওয়া মাত্র নাকি প্রথম ভোপালে পৌঁছন অভিষেক। দিদিমার খুবই ঘনিষ্ঠ ছিলেন নাতি অভিষেক এবং নাতনি শ্বেতা বচ্চন। মধ্যপ্রদেশেই জন্ম,বেড়ে ওঠা জয়ার। তাঁর তিন বোন। নায়িকার দুই বোন রীতা এবং নীতা। অভিনেতা রাজীব বর্মাকে বিয়ে করেন রীতা।

উল্লেখ্য, বচ্চন পরিবারে কম ঝড় যাচ্ছে না। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য। শোনা যাচ্ছে, তাঁদের সংসার ভাঙনের পথে। শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। সেই কারণেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য। তবে সবটাই এখনও জল্পনা স্তরে রয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি নায়ক নায়িকার কেউই। তবে এই খবরটা আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে ঐশ্বর্য যাননি ভোপালে? না নায়িকা সেখানে গিয়েছেন বলে এখনও কিছু জানা যায়নি।

Follow Us