AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছাপরি’রাই হোলি খেলে! ফারহার মন্তব্যে বিতর্কের ঝড়, কঠোর শাস্তির দাবি নেটপাড়ার

ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার অশ্লীল বিতর্কে ইতি পড়তে না পড়তেই ফের টিনসেল টাউনে নতুন বিতর্ক। এবার কাঠগড়ায় বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক ও সিনে পরিচালক ফারহা খান।

'ছাপরি'রাই হোলি খেলে! ফারহার মন্তব্যে বিতর্কের ঝড়, কঠোর শাস্তির দাবি নেটপাড়ার
| Updated on: Feb 22, 2025 | 2:11 PM
Share

ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার অশ্লীল বিতর্কে ইতি পড়তে না পড়তেই ফের টিনসেল টাউনে নতুন বিতর্ক। এবার কাঠগড়ায় বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক ও সিনে পরিচালক ফারহা খান। তাঁর ইউটিউব চ্য়ানেলা হোলি নিয়ে এক মন্তব্য করায় বিপাকে পড়েছেন ফারহা। সোশাল মিডিয়ায় হিন্দুস্তানি ভাউ নামে পরিচিত বিকাশ ফতক নামে এক ব্যক্তি ফারহার নামে ধর্মীভাবাবেগে আঘাত হানার অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ফারহা হিন্দুধর্মের এক উৎসবকে অপমান করেছেন।

ঠিক কী বলেছেন ফারহা?

সিনেমা পরিচালনার পাশাপাশি ফারহা খান, একটি রান্নার রিয়্যালিটি শোয়ের সঞ্চালনাও করেন। নিজের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। সেখানেই ফারহা হোলি উৎসব নিয়ে বলতে গিয়ে, ফারহা বলেছে, এই হোলি উৎসব ছাপরিদের উৎসব।

ফারহার বিরুদ্ধে যে ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর মতে, এই মন্তব্যের মধ্যে দিয়ে ফারহা হোলি উৎসবকে অপমান করেছেন। যা কিনা হিন্দু ধর্মের অপমান! ফারহার কঠোর শাস্তি পাওয়া উচিত। হিন্দুস্তানি ভাউ তাঁর সোশাল মিডিয়া পেজে ফারহার ভিডিও আপলোডও করেছেন। ফারহার বিরুদ্ধে মহারাষ্ট্রের খার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ফারহা।

Follow Us