AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে মুক্তি পাবে না ফওয়াদের ছবি, বড় সিদ্ধান্ত এবার সিনেপাড়ায়

এমনই সময় ভারতের বুকে পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খানের ছবি মুক্তি পথে। ৯ মে মুক্তি পেতে চলেছে 'আবির গুলাল' ছবি। যেখানে ফাওয়াদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে।

ভারতে মুক্তি পাবে না ফওয়াদের ছবি, বড় সিদ্ধান্ত এবার সিনেপাড়ায়
| Edited By: | Updated on: Apr 24, 2025 | 8:29 PM
Share

সামনেই ছবির মুক্তি। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এখন তাই চর্চার কেন্দ্রে। ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই রাগে ফুঁসছে গোটা ভারত। একের পর এক পাকিস্তানের সঙ্গে যোগ সূত্রে ইতি টানছে ভারত। ফলে সিনেপাড়াও তালিকা থেকে বাদ পড়ল না। রাতারাতি পাকিস্তানি শিল্পীদের ঘিরে উঠল বয়কটের ডাক। আর এমনই সময় ভারতের বুকে পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খানের ছবি মুক্তি পথে। ৯ মে মুক্তি পেতে চলেছে ‘আবির গুলাল’ ছবি। যেখানে ফাওয়াদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে।

তবে সেই ছবি ঘিরে এবার উঠল নেটপাড়ায় বয়কটের ডাক। বাতিল করা হচ্ছে ভিসাও। ফলে ছবির প্রচারের সঙ্গে তিনি যে যুক্ত থাকতে পারবেন না, তা এক প্রকার স্পষ্ট। একদিকে যখন এই পরিস্থিতিতে তোলপাড় ভারত, তখনই নিহত ও আহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করলেন নায়ক।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন, “পহেলগাঁও-এ হামলার খবর পেয়ে গভীরভাবে শোকাহত। এই ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের জন্য প্রার্থনা করছি। ওঁদের পরিবারের জন্যে প্রার্থনা করি। এই কঠিন সময় পেরিয়ে ওঁরা সেরে উঠুন”।

তবে, কেবল বয়কটের ডাকেই আটকে থাকল না অভিনেতার আগামী ছবি। এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র খবর, পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবি ভারতে মুক্তি পেতে দেওয়ার হবে না। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি ফওয়াদ।

২০১৯ সালে পুলওয়ামায় হামলার পর পাকিস্তানের সমস্ত শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই একই ডাক উঠল আবারও। যদিও পাকিস্তানের অনেক শিল্পীই এই দঙ্গি হামলার তীব্র নিন্দা করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তবে বর্তমানে বলিউড কিংবা দক্ষিণী ছবির সঙ্গে তাঁদের যে চুক্তি, তা নিয়ে কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এখন দেখার ফওয়াদের এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়, নাকি অভিনেতাকে ছাড়াই ছবি মুক্তি পায় ভারতের বুকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?