মানসী সিনহা পরিচালিত ‘বেগনি রঙের আলো’-র মুক্তি দোরগোড়ায়, কী বললেন?

পরিচালক মানসী সিনহা ছকভাঙা গল্প বলতে ভালোবাসেন। তাঁর পরিচালিত তিন নম্বর ছবি ‘বেগনি রঙের আলো’ মুক্তি পাবে ২৫ সেপ্টেম্বর। মানসী বাংলা ধারাবাহিক, ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁর অভিনয় দেখে দর্শকের তাক লেগেছে বারংবার। সেই পরিচালক যখন ছবি তৈরির ঘোষণা করলেন, তখন অনেকের তাক লেগেছিল। তারপর মানসীর প্রথম ছবি বক্স অফিসে হিট হওয়ার কারণে, তাঁর ছবি ঘিরে চর্চা আরও বাড়ে।

মানসী সিনহা পরিচালিত বেগনি রঙের আলো-র মুক্তি দোরগোড়ায়, কী বললেন?

| Edited By: Bhaswati Ghosh

Sep 16, 2026 | 6:08 PM

পরিচালক মানসী সিনহা ছকভাঙা গল্প বলতে ভালোবাসেন। তাঁর পরিচালিত তিন নম্বর ছবি ‘বেগনি রঙের আলো’ মুক্তি পাবে ২৫ সেপ্টেম্বর। মানসী বাংলা ধারাবাহিক, ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁর অভিনয় দেখে দর্শকের তাক লেগেছে বারংবার। সেই পরিচালক যখন ছবি তৈরির ঘোষণা করলেন, তখন অনেকের তাক লেগেছিল। তারপর মানসীর প্রথম ছবি বক্স অফিসে হিট হওয়ার কারণে, তাঁর ছবি ঘিরে চর্চা আরও বাড়ে।

মা-মেয়ের গভীর সম্পর্কের মাঝে নিঃসঙ্গতা, একাকিত্ব, অবসাদ এসব নিয়েই পরিচালক এবার গল্প বুনেছেন। সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন সোহিনী সরকার, বিশ্বরূপ চক্রবর্তী, চন্দন সেন, অর্পিতা ঘোষ, অঙ্কিতা ব্রহ্ম, শুভম রায়। টিভি নাইন বাংলাকে মানসী জানালেন, ”এই ছবির প্রযোজনা করেছেন পৌলমী রায় এবং বিশ্বরূপ চক্রবর্তী। খুব লড়াই করে ওঁরা ছবিটা সম্পূর্ণ করেছে। পৌলমী চাইলে অন্য কিছুতে বিনিয়োগ করতে পারতেন। কিন্তু সেটা না করে, একটা বাংলা ছবি প্রযোজনা করতেই এগিয়ে এসেছেন ওঁরা। এটা আমার খুব ভালোলাগার জায়গা। বাংলা ছবির দুনিয়ায় এই ধরনের মানুষের খুবই প্রয়োজন। মজার ব্যাপার হলো, আমার সঙ্গে ওঁদের কোনও আলাপ ছিল না। ওঁরা আমার ছবি দেখার পর এসে আলাপ করেছিল। তারপর পৌলমী এই কাজটা করতে চেয়েছে। তাই ছবিটা যখন মুক্তি পাচ্ছে, আমরা সকলেই আশাবাদী যে, দর্শকের এই কাজ ভালো লাগবে।”

ছবির প্রধান মুখ সোহিনী সামনেই মা হবেন। সেপ্টেম্বরে যেমন সোহিনী অভিনীত ‘বেগনি রঙের আলো’ মুক্তি পাবে, তেমনই দুর্গাপুজোয় মুক্তি পাবে সোহিনী অভিনীত ‘বহুরূপী- দ্য গোন্ডেন ডাকু’। মানসীর ছবি এবার দর্শকদের কতটা পছন্দের হয়ে ওঠে, সেটাই দেখার অপেক্ষা।

Loading...
Unable to load recommendations.
Follow Us