‘অভিমান’-এ প্রসেনজিত্‍-যিশু, শুভশ্রীর সঙ্গে শুটিং ফ্লোরে সৃজিত?

শহরের অন্যতম জনপ্রিয় পরিচালক, সঞ্চালক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। ক্রিকেট ধারাভাষ্যকার হিসাবে তাঁকে পাওয়া যায়। তাঁর কলমের জোর তারিফ করার মতো। সঙ্গীত পরিচালক হিসাবে কাজ শুরু করেছেন। এর পাশাপাশি মঞ্চে তাঁর অভিনয়ের দাপটে তাক লেগে দিয়েছে অনেক দর্শকের। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কথা হচ্ছে।

অভিমান-এ প্রসেনজিত্‍-যিশু, শুভশ্রীর সঙ্গে শুটিং ফ্লোরে সৃজিত?

| Edited By: Bhaswati Ghosh

Apr 18, 2026 | 5:34 PM

শহরের অন্যতম জনপ্রিয় পরিচালক, সঞ্চালক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। ক্রিকেট ধারাভাষ্যকার হিসাবে তাঁকে পাওয়া যায়। তাঁর কলমের জোর তারিফ করার মতো। সঙ্গীত পরিচালক হিসাবে কাজ শুরু করেছেন। এর পাশাপাশি মঞ্চে তাঁর অভিনয়ের দাপটে তাক লেগে দিয়েছে অনেক দর্শকের। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কথা হচ্ছে।

নিজের ছবিতে মাঝে-সাঝে কোনও চরিত্র হয়ে ধরা দেন তিনি। অঞ্জন দত্তর মতো পরিচালকের ছবিতে অভিনয় করেছেন কেরিয়ারের একেবারে শুরুর দিকে। যেহেতু পরিচালক হিসাবে চূড়ান্ত ব্যস্ত, তাই অনেক সময়ে অভিনয় করার প্রস্তাব থাকলেও, সময় করতে পারেন না সৃজিত। শমীক রায়চৌধুরীর পরিচালনায় ‘তারকাটা’ ওয়েব সিরিজে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল সৃজিতের। তবে শেষ অবধি সময় বের করতে পারেননি।

খবর হল, একেবারেই অতিথি শিল্পী হয়েই কাজের জন্য সৃজিত এবার সময় বের করলেন, একটা চর্চিত ছবির জন্য। ‘হোয়াই সো সিরিয়াস’-এর প্রযোজনায় পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তৈরি করছেন ‘অভিমান’। সেখানে প্রধান মুখ হিসাবে দেখা যাবে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তিন অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই সৃজিত যেসব ছবি করেছেন, সেখানে পরিচালক হিসাবে এই তারকাদের সঙ্গে তাঁর যা রসায়ন, সেটা বহু-চর্চিত। তাই সৃজিতের এই ছবিতে উপস্থিতির ব্যাপারটা বিশেষ।

শোনা যাচ্ছে, রবিবার শহরেই এই ছবির জন্য শুটিং করবেন সৃজিত। তবে প্রযোজনা সংস্থার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তাই ছবিতে কী চমক থাকে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ছবিটির মুক্তি পর্যন্ত।

Follow Us