AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Hospital Case: ‘আমি একজন মেয়ের বাবা, এই ঘটনার পর আমি শঙ্কিত, বিচার চাই…’ , ক্ষুব্ধ কমলেশ্বর

Kamaleshwar Mukhopadhyay on RG Kar Incident: আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু তাঁকে নাড়িয়ে দিয়েছে। অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজ্যের অন্যান্য বাবা-মায়েদের মতো তিনিও প্রশ্ন তুলেছেন। শাস্তির দাবি জানিয়েছেন। টিভি নাইন বাংলা ডিজিটালের জন্য কলম ধরলেন পরিচালক-চিকিৎসক কমলেশ্বর মুখোপাধ্যায়।

RG Kar Hospital Case: 'আমি একজন মেয়ের বাবা, এই ঘটনার পর আমি শঙ্কিত, বিচার চাই...' , ক্ষুব্ধ কমলেশ্বর
ফোঁস করলেন কমলেশ্বর।
| Updated on: Aug 10, 2024 | 1:43 PM
Share

তিনি সিনেমা তৈরি করেন। থিয়েটারের সঙ্গে যুক্ত সেই কলেজ জীবন থেকেই। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের আরও এক পরিচয় তিনি চিকিৎসক। ডাক্তারি পাশ করেছেন কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে। তিনি এক কন্যা সন্তানের পিতাও। আজ তিনি বিচলিত, লজ্জিত ও শঙ্কিত। শঙ্কিত তাঁর কন্যার নিরাপত্তা নিয়ে। আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু তাঁকে নাড়িয়ে দিয়েছে। অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজ্যের অন্যান্য বাবা-মায়েদের মতো তিনিও প্রশ্ন তুলেছেন। শাস্তির দাবি জানিয়েছেন। টিভি নাইন বাংলা ডিজিটালের জন্য কলম ধরলেন পরিচালক-চিকিৎসক কমলেশ্বর মুখোপাধ্যায়

হাসপাতালে যদি ডাক্তারদের নিরাপত্তা না থাকে, বলতে হবে মানুষেরই নিরাপত্তা নেই। হাসপাতালে চিকিৎসকেরা থাকেন রোগীকে বাঁচানোর জন্য। তাঁদের যদি নিজেদেরই নিরাপত্তা না থাকে, তা হলে তো কেউই নিরাপদ নন। আর জি কর পশ্চিমবঙ্গে এপেক্স হাসপিটাল। সেখানে যদি এই ঘটনা ঘটে, তা হলে বলতে হবে এর নিন্দার কোনও ভাষাই নেই। অপরাধীকে অবিলম্বে ধরতে হবে। ধরে কঠিনতম সাজা দিতে হবে। সহজ কথা, আমি এর বিচার চাই।

এটা একটা ভয়ঙ্করকাণ্ড ঘটে গিয়েছে। নক্কারজনক ঘটনা। এতে কেবল মহিলা চিকিৎসকদের নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেক নারীর অবমাননা হয়েছে। আমি জানি, আর জি করের মতো হাসপাতালে পুলিশ পোস্টিং থাকে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কীভাবে? বিরাট প্রশ্ন উঠছে।

আমি কলকাতার মেডিক্যাল কলেজে পড়তাম। আর জি কর হাসপাতালে আমাদের নিত্য যাতায়াত ছিল। ওখানে আমার প্রচুর বন্ধু-বান্ধব ছিল। আমি নাটক করতাম ছাত্রজীবন থেকেই। আর জি করের ফেস্ট ‘নোবেলিয়া’-এ প্রচুরবার গিয়েওছি। হাসপাতাল চত্বরে কোনওদিনও এই ধরনের অনিরাপধ পরিবেশ পাইনি। এন আর এস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর–কোনও সরকারী হাসপাতালকেই মনে হয়নি বিপদে পড়ার মতো জায়গা। এটা একটা নজিরবিহীন ঘটনা। এই অপরাধের দ্রুত বিচার চাই। আমার মেয়ে আছে। একজন বাবা হিসেবে আমি তাঁর নিরাপত্তা নিয়েও শঙ্কিতবোধ করছি এখন। সহ্য শক্তি হারিয়ে যাচ্ছে।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা