AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vikrant Massey Struggle Story: ক্যাফের টেবিল পরিষ্কার করতেন! বিক্রান্ত মাসির জীবনের গল্প শুনলে চোখে জল আসবে

Vikrant Massey struggle: মাত্র ১৬ বছর বয়সে কফিশপে টেবিল মোছার কাজ থেকে বলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে ওঠা, মাত্র ২৪ বছর বয়সেই মায়ের স্বপ্নপূরণ, বিক্রান্ত মাসির জীবনের সেই অজানা লড়াইয়ের গল্প শুনলে চোখে জল আসবে

Vikrant Massey Struggle Story: ক্যাফের টেবিল পরিষ্কার করতেন! বিক্রান্ত মাসির জীবনের গল্প শুনলে চোখে জল আসবে
কী বলেছেন অভিনেতা?Image Credit: tv9 network
| Updated on: Jun 28, 2026 | 11:19 AM
Share

বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি (Vikrant Massey) আজ রুপোলি পর্দার এক উজ্জ্বল নাম। ‘টুয়েলভ্‌থ ফেল’-এর মত ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। কিন্তু আজকের এই জনপ্রিয়তার পিছনে যে কতটা কঠিন এক অতীত লুকিয়ে রয়েছে, তা অনেকেরই অজানা। একসময় পরিবারের পাশে দাঁড়াতে এবং নিজের পড়াশোনার খরচ জোগাতে মাত্র ১৬ বছর বয়সেই কাজে নামতে হয়েছিল তাঁকে। মুম্বইয়ের একটি কফিশপে টেবিল পরিষ্কারের কাজ করতেন আজকের এই বিখ্যাত তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই চরম স্ট্রাগলের দিনগুলো নিয়ে মন খুলে কথা বললেন অভিনেতা।

মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া বিক্রান্তের জীবনটা আর পাঁচটা সাধারণ কিশোরের মতো ছিল না। যখন তাঁর বন্ধুরা মাঠে খেলাধুলো করত, তখন তাঁকে ছুটতে হত কাজের জায়গায়। অভিনেতা জানান, বন্ধুরা যখন বিকেলে তাঁকে খেলতে ডাকত, তখন লজ্জায় তিনি কোনও উত্তর দিতে পারতেন না। কফিশপে কাজ করার বিষয়টা বন্ধুদের জানাতে ভীষণ সঙ্কোচ হত তাঁর। তবে আজ পিছন ফিরে তাকিয়ে বিক্রান্ত মনে করেন, সেই কঠিন দিনগুলোই তাঁকে ভেতর থেকে শক্ত করেছে। সেই অভিজ্ঞতা না থাকলে আজকের বিক্রান্ত তৈরি হতে পারতেন না।

বিক্রান্তের মায়ের চিরকালের স্বপ্ন ছিল নিজেদের একটা বাড়ি হবে। ছেলের জেদ আর পরিশ্রমের জোরে মাত্র ২৪ বছর বয়সেই মায়ের সেই স্বপ্ন পূরণ করেন বিক্রান্ত, কিনে ফেলেন নিজস্ব ফ্ল্যাট। অভিনয় দুনিয়ায় আসার আগে টিকে থাকার লড়াইয়ে একটি বিমান সংস্থায় চাকরির পরীক্ষাও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তাঁকে নিয়ে আসে ক্যামেরার সামনে।

আজ দিন বদলেছে। যে মানুষটি একসময় কলেজের ফি জোগাতে হিমশিম খেতেন, আজ তিনি ও তাঁর স্ত্রী নিজেদের সন্তানের জন্য দেশের সেরা স্কুলের স্বপ্ন দেখেন। জীবনের এই ম্যাজিকের মতো পরিবর্তন বিক্রান্তের কাছে এখনও অবিশ্বাস্য লাগে। তবে অতীতের সেই কষ্টের দিনগুলো নিয়ে তাঁর কোনও আফসোস নেই, বরং ওই লড়াই-ই তাঁকে আজ মাটির কাছাকাছি থাকা একজন আসল মানুষ হিসেবে গড়ে তুলেছে।

Follow Us