Ghorer Bioscope Award: ২০২৪-এ সেরা ইউটিউবার বিভাগে বিজেতা হলেন…

Best Serial Award: টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু'মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

Ghorer Bioscope Award: ২০২৪-এ সেরা ইউটিউবার বিভাগে বিজেতা হলেন...

| Edited By: জয়িতা চন্দ্র

Dec 02, 2024 | 10:15 PM

সেরা ইউটিউবার বিভাগ

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

সেরা ইউটিউবার বিভাগে মনোনয়ন পেয়েছেন–

লাফটারসেন
এক্সপ্লোরার শিবাজী
ঝিলম গুপ্ত অরিজিনাল
গপ্পো মীরের ঠেক
দ্য বং গাই

সেরা ইউটিউবার বিভাগে দুই বিজেতা–
কিরণ দত্ত (দ্য বং গাই)
মীর, গপ্পোমীরের ঠেক

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Loading...
Unable to load recommendations.
Follow Us