নীলগিরির পাহাড়ে শুটিং শেষ, বড় পর্দায় কবে আসবে ‘গোলমাল ৫’?

এই ছবির সবথেকে বড় আকর্ষণ কিন্তু অক্ষয় কুমার। গত মার্চ মাসে রোহিত শেট্টির জন্মদিনে যখন ‘গোলমাল ৫’-এর ঘোষণা হয়েছিল, তখনই জানা গিয়েছিল যে অক্ষয় এবার এই ফ্র্যাঞ্চাইজিতে পা রাখছেন। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারকে এবার কোনও সাধারণ চরিত্রে নয়, বরং দেখা যাবে গল্পের মূল প্রতিপক্ষ বা ‘অ্যান্টাগনিস্ট’ হিসেবে।

নীলগিরির পাহাড়ে শুটিং শেষ, বড় পর্দায় কবে আসবে গোলমাল ৫?
কী জানা গিয়েছে?

Apr 27, 2026 | 3:18 PM

পাহাড়ের বাঁকে সেই চেনা হাসি, খুনসুটি আর একরাশ নস্টালজিয়া। গত দুই দশক ধরে যারা বড় পর্দায় ঝড় তুলে যাচ্ছেন সেই গোলমাল বাহিনী এবার নীলগিরি পর্বতের চরাই উতরাই মাতিয়ে ফিরেছে। পরিচালক রোহিত শেট্টি জানিয়ে দিলেন, উটির হাড়কাঁপানো ঠান্ডায় ‘গোলমাল ৫’-এর প্রথম পর্যায়ের শুটিং সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। তবে এবারের ধামাকা শুধু ওই চেনা মুখগুলোতেই সীমাবদ্ধ নয়, নেপথ্যে রয়েছে আরও বড় চমক।

উটির মনোরম সবুজ আর কুয়াশাঘেরা পাইন বনের মাঝে অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং অবশ্যই ফ্রেমে ফিরে আসা শরমন যোশীকে দেখা গিয়েছে এক্কেবারে ফুরফুরে মেজাজে। একটি বিশাল আকারের বাইকে সওয়ার হয়ে ‘পজিটিভ ভাইবস’ ছড়িয়ে দিয়েছেন তারা। অজয় দেবগন সমাজমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছেন, “এবারের সওয়ারি অনেক বড়, আর বিনোদন হবে তার থেকেও দ্বিগুণ।” সত্যিই তো, ২০০৬ সালে যে পাগলামি শুরু হয়েছিল, তা ২০ বছর পেরিয়েও যে এক চুল ফিকে হয়নি, ছবির কলাকুশলীদের রসায়নই তার বড় প্রমাণ।

এই ছবির সবথেকে বড় আকর্ষণ কিন্তু অক্ষয় কুমার। গত মার্চ মাসে রোহিত শেট্টির জন্মদিনে যখন ‘গোলমাল ৫’-এর ঘোষণা হয়েছিল, তখনই জানা গিয়েছিল যে অক্ষয় এবার এই ফ্র্যাঞ্চাইজিতে পা রাখছেন। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারকে এবার কোনও সাধারণ চরিত্রে নয়, বরং দেখা যাবে গল্পের মূল প্রতিপক্ষ বা ‘অ্যান্টাগনিস্ট’ হিসেবে। টাক মাথা, কালো কুর্তা আর চোখে রোদচশমা- অক্ষয়ের সেই লুক ইতিমধ্যেই নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে। অজয় বনাম অক্ষয়ের লড়াই যে কমেডির মোড়কে এক দারুণ টক-ঝাল-মিষ্টি অভিজ্ঞতা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

মাঝপথে শরমন যোশীকে ছাড়া গোলমালের সফর কিছুটা অসম্পূর্ণ মনে হয়েছিল অনুরাগীদের কাছে। এবার সেই খামতি মিটিয়ে পুরনো টিম ফের একছত্র। ছবির টিজারে দেখা গিয়েছিল, শরমনের ফিরে আসায় বাকিদের সেই বাঁধভাঙা উচ্ছ্বাস। রোহিত শেট্টির পরিচালনায় এই ফ্র্যাঞ্চাইজি মানেই ধুমধাড়াক্কা অ্যাকশন আর পেটে খিল ধরা হাসির গ্যারান্টি। ২০০৬-এর সেই শুরু, তারপর ২০০৮, ২০১০ এবং ২০১৭ পেরিয়ে ২০২৬-এ এসেও ‘গোলমাল’ ব্র্যান্ডের প্রতি দর্শকদের টান বিন্দুমাত্র কমেনি।

উটির শিডিউল তো মিটল, এবার অপেক্ষা বড় পর্দায় সেই ম্যাজিক দেখার। বল এখন রোহিতের কোর্টে। বলিউড মহলের খবর, এবার মেকিং আর স্কেল দুদিক থেকেই আগের সব রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি। অক্ষয় কুমারের অন্তর্ভুক্তি এই কমেডি ড্রামায় ঠিক কতটা মশলা যোগ করে, সেটাই এখন দেখার বিষয়।

Follow Us