AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই দুঃসংবাদ পেলেন গোবিন্দা! কাছের মানুষ হারিয়ে দিশেহারা নায়ক

এমনিতেই স্ত্রী সুনিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর নিয়ে নানা ঝামেলায় ফেঁসেছেন গোবিন্দা। মুখে কিছু না বললেও, স্ত্রী সুনীতা যেভাবে গোবিন্দার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন, তা নিয়ে বেশ বিরক্ত তিনি।

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই দুঃসংবাদ পেলেন গোবিন্দা! কাছের মানুষ হারিয়ে দিশেহারা নায়ক
Image Credit: Social Media
| Updated on: Mar 07, 2025 | 1:40 PM
Share

এমনিতেই স্ত্রী সুনিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর নিয়ে নানা ঝামেলায় ফেঁসেছেন গোবিন্দা। মুখে কিছু না বললেও, স্ত্রী সুনীতা যেভাবে গোবিন্দার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন, তা নিয়ে বেশ বিরক্ত তিনি। ব্যক্তিগত জীবন এতটাই টালামাটাল বলিউডের হিরো নম্বর ওয়ানের যে, স্ত্রী-সন্তানদের ছেড়ে বেশ কয়েক মাস হল আলাদা বাড়িতেই রয়েছেন। জীবনে যখন ঝড়, তখনই হঠাৎ দুঃসংবাদ পেলেন গোবিন্দা। হারালেন তাঁর কাছের মানুষকে।

হ্যাঁ, প্রয়াত গোবিন্দার বহুদিনের বন্ধু, ম্যানেজার শশী প্রভু। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, কেরিয়ারের শুরু থেকেই গোবিন্দার ছায়াসঙ্গী ছিলেন শশী। অভিনেতার জীবনের নানা ওঠা-পড়ার সাক্ষী ছিলেন তিনি। শুধু ম্যানেজার হিসেবেই নয়, বন্ধু হিসেবেও গোবিন্দার পাশে থাকতেন সব সময়। সেই মানুষটিকেই হারালেন গোবিন্দা।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, গোবিন্দা তাঁর ম্যানেজারে শশী প্রভুর শেষকৃত্যে যোগদান করেছেন। বন্ধুকে শেষ বিদায় জানাতে গিয়ে কেঁদে ভাসালেন তিনি। গোবিন্দাকে সামলাচ্ছেন ম্যানেজারের পরিবারের লোকজন।

প্রসঙ্গত, গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দেয়, গোবিন্দা পরকীয়ায় লিপ্ত। আর সেই কারণেই ডিভোর্স চান তিনি। তবে এই নিয়ে স্পষ্ট কিছু না বললেও, গোবিন্দা জানিয়েছেন, আপাতত তিনি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। তাঁর মাঝে এমন দুঃসংবাদ কিছুটা হলেও, গোাবিন্দাকে নাড়িয়ে দিল।

Follow Us