AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন…, শুভেচ্ছা গ্রহণ করছি না!’ বিজেপির টিকিট পেয়েই মুখ খুললেন হিরণ

শোনা গিয়েছিল এসব কারণেই নাকি হিরণকে নিয়ে বিজেপির অন্দরে নানা জল্পনা চলছিল। নিন্দুকরা তো ধরেই নিয়েছিলেন এসবের মাঝে পড়ে হিরণ বুঝি এবার বিধানসভায় কোণঠাসা হবেন। তবে বৃহস্পতিবার বিজেপি দ্বিতীয় দফার তালিকায় স্পষ্ট হল হিরণের অবস্থান। খড়গপুর নয়, বরং হিরণের কাঁধে এল নতুন কেন্দ্র শ্যামপুরের দায়িত্ব। নতুন কেন্দ্রের টিকিট পেয়ে কী বললেন হিরণ?

'আমাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন..., শুভেচ্ছা গ্রহণ করছি না!' বিজেপির টিকিট পেয়েই মুখ খুললেন হিরণ
| Updated on: Mar 19, 2026 | 6:22 PM
Share

রাজনৈতিক মহলে চর্চা ছিল এবারের বিধানসভা নির্বাচনে নাকি টিকিট পাচ্ছেন না হিরণ চট্টোপাধ্য়ায়। এমনকী, রটেছিল বিজেপি নাকি হিরণকে নিয়ে একটু না-খুশ! তার উপর হিরণের মাথায় দুটি বিয়ের বিতর্ক। শোনা গিয়েছিল এসব কারণেই নাকি হিরণকে নিয়ে বিজেপির অন্দরে নানা জল্পনা চলছিল। নিন্দুকরা তো ধরেই নিয়েছিলেন এসবের মাঝে পড়ে হিরণ বুঝি এবার বিধানসভায় কোণঠাসা হবেন। তবে বৃহস্পতিবার বিজেপি দ্বিতীয় দফার তালিকায় স্পষ্ট হল হিরণের অবস্থান। খড়গপুর নয়, বরং হিরণের কাঁধে এল হাওড়ার শ্যামপুর কেন্দ্রের দায়িত্ব। নতুন কেন্দ্রের টিকিট পেয়ে কী বললেন হিরণ?

টিভি নাইন বাংলাকে হিরণ জানালেন, ”আমাকে অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তাঁদের সবাইকে বলছি, আপনাদের শুভেচ্ছা গ্রহণ করছি না। ৪ মে যেদিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিনকে নরেন্দ্র মোদীর সুশাসন এখানে প্রতিষ্ঠিত হবে, সেদিনকে আপনারা শুভেচ্ছা জানাবেন, সেদিন আমি আপনাদের শুভেচ্ছা আন্তরিকভাবে, মন থেকে গ্রহণ করব।”

নতুন কেন্দ্রে লড়াইয়ের স্ট্র্যাটেজি নিয়ে হিরণ বলেন, ”২০২১-এ যখন দল খড়গপুর সদরে পাঠানোর কথা বলেছিল, তখন হাতে মাত্র ১৫ দিন সময় ছিল। এবং খড়গপুরে তার আগে আমি কখনও যাইনি। সেটাও যখন আমার কাছে নতুন জায়গা ছিল, হাতে মাত্র ১৫ দিন সময় ছিল, এখন তো একটু বেশি সময় পেলাম। শ্যামপুর উলুবেড়িয়ার মধ্যে পড়ে, আমার নিজের মামার বাড়ি। আমার মায়ের জন্মস্থান শ্যামপুরে। আমার ছোটবেলা ওখানে কেটেছে। আমার মায়ের হাত ধরে, প্রায় প্রতি বছর যেতাম। ধানের খেতের মধ্যে হেঁটে যাওয়া মনে পড়ে গেল।  আমার ছোটবেলা, মায়ের জন্মস্থান, আমার মামার বাড়ি, আমার নিজের মাটির জায়গায় দল আমাকে বেছে নিল তার জন্য দারুণ আনন্দিত। ওখানাকার মানুষের আশীর্বাদ পেলে ছোটবেলার জায়গাটার উন্নতি করার চেষ্টা করব।”

Follow Us