AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এখন টাকার পাহাড়ের উপর বসে আছেন, শাহরুখের জীবনের প্রথম পারিশ্রমিক কত জানেন?

Shahrukh Khan: সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতীয় গায়ক পঙ্কজ উদাস। এই পঙ্কজ উদাসের গানের একটি কনসার্টে কাজ করেছিলেন শাহরুখ। তাঁর কাজ ছিল মানুষকে বসার জায়গা দেখিয়ে দেওয়া। সেটাই ছিল তাঁর মুম্বইয়ে এসে প্রথম কাজ। সেই কাজ করে প্রথম উপার্জন করেছিলেন শাহরুখ। কত টাকা পেয়েছিলেন জানেন?

এখন টাকার পাহাড়ের উপর বসে আছেন, শাহরুখের জীবনের প্রথম পারিশ্রমিক কত জানেন?
শাহরুখ খান।
| Updated on: Mar 05, 2024 | 11:37 AM
Share

৭০০ কোটি টাকার অট্টালিকায় থাকেন বলিউডের কিং খান শাহরুখ। দিল্লির ছেলে ছিলেন। খুব অল্প বয়সে হারিয়েছিলেন বাবা-মাকে। স্কুলে পড়ার সময় থেকে স্ত্রী গৌরী খানকে ভালবাসতে শুরু করেছিলেন শাহরুখ। তিনি অত্যন্ত অধিকারবোধ-সম্পন্ন প্রেমিক ছিলেন বলে গৌরী তাঁকে ফেলে মুম্বইয়ে পালিয়ে এসেছিলেন। প্রেমিকাকে খুঁজতে দিল্লিতে চলে এসেছিলেন শাহরুখ। ছবিতে অভিনয়ের সুযোগ, গৌরীকে ফিরে পাওয়া এবং নিজের সুনাম তৈরি করা, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, সুপারস্টার হয়ে ওঠা–তিন দশক ধরে লড়াই করে চলেছেন শাহরুখ। সেরার সেরা আসনে বসেছেন। কিন্তু জানেন কি মুম্বই শহরে আসার পর শাহরুখের প্রথম পারিশ্রমিক কত ছিল? এই তথ্য যদি আপনি জানেন, তা হলে চমকে যাবেন।

সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতীয় গায়ক পঙ্কজ উদাস। এই পঙ্কজ উদাসের গানের একটি কনসার্টে কাজ করেছিলেন শাহরুখ। তাঁর কাজ ছিল মানুষকে বসার জায়গা দেখিয়ে দেওয়া। সেই কাজ করে হাতে পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। ৫০ টাকা! ভাবতে পারছেন। যদিও আজ থেকে ৩০-৩৫ বছর আগে ৫০ টাকার মূল্য অনেকটাই ছিল। তবুও কিং খানের কাছে তো তা নগণ্যই। এই ৫০ টাকা দিয়ে কী করেছিলেন শাহরুখ?

শাহরুখ ৫০ টাকা দিয়ে একটি ট্রেনের টিকিট কেটেছিলেন। দিল্লি থেকে গিয়েছিলেন আগ্রায়। দেখে এসেছিলেন তাজমহল। জীবন কত বিচিত্র। এই শাহরুখ এখন লক্ষ-লক্ষ টাকা দামের ঘড়ি পরেন। তার সংগ্রহে বিশ্বের সবচেয়ে দামী গাড়িগুলি। থাকেন বিরাট মন্নতে। শূন্য হাতে এসেছিলেন। ভাগ্যের জোরে এবং কঠোর পরিশ্রমে তাঁর হাত শূন্য রাখেননি ঈশ্বর। দিয়েছেন উপুড় করে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?