AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘খুব ভয় হচ্ছে…!’ কেন হঠাৎ এমন বললেন হৃতিক?

বলিউডের তিনি গ্রিক গড। ফিল্ম সমালোচকদের মতে দারুণ অভিনেতাও। তবুও হৃতিক রোশন শেষ কবে বলিউড বক্স অফিসে সুপারহিট দিয়েছেন, তা ভুলতে বসেছে দর্শক। সেই কবে ‘কোই মিল গয়া’, ‘কৃশ’।

'খুব ভয় হচ্ছে...!' কেন হঠাৎ এমন বললেন হৃতিক?
| Updated on: Apr 12, 2025 | 4:18 PM
Share

বলিউডের তিনি গ্রিক গড। ফিল্ম সমালোচকদের মতে দারুণ অভিনেতাও। তবুও হৃতিক রোশন শেষ কবে বলিউড বক্স অফিসে সুপারহিট দিয়েছেন, তা ভুলতে বসেছে দর্শক। সেই কবে ‘কোই মিল গয়া’, ‘কৃশ’। তারপর হৃতিকের বহু ছবি মুক্তি পেলেও তা ফ্লপ। অনেক আশা করে দীপিকার সঙ্গে জুটি বেঁধে ‘ফাইটার’ ছবি করেছিলেন হৃতিক, তবে তাও ডুবল। একের পর এক ফ্লপের ঠেলায় যখন প্রায় বিপর্যস্ত বলিউডের গ্রিক গড। তখনই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর সেই সিদ্ধান্তের খবর পেয়ে গোটা বলিউডে হইচই কাণ্ড।

যশরাজ ব্যানারের সঙ্গে হাত মিলিয়ে কৃশ ৪ যে তৈরি হবে, তা বহু আগেই ঘোষণা করেছিলেন রাকেশ রোশন। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিলেন। তবে নানা টালবাহানায় বার বার শুটিং পিছিয়ে যায়। শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে যে এতবড় কারণ লুকিয়ে ছিল, তা সম্প্রতি খোলসা করলেন রাকেশ রোশন নিজেই। সোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন, হৃতিক এবার আর শুধুই অভিনেতা নয়, তিনি পরিচালক। তাঁর হাতেই তৈরি হবে কৃশ ৪। হৃতিক ঘনিষ্ঠরা বলছেন, অন্য পরিচালকদের উপর ভরসা হারিয়েছেন রোশনপুত্র। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে হৃতিক তাঁর এই নতুন অবতার নিয়ে কিন্তু বেশ টেনশনে। রীতিমতো ছবি পরিচালনা করতে গিয়ে ভয়ে কাঁপছেন রাকেশ রোশনপুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছেন, ইচ্ছা ছিল অভিনয়ের পাশাপাশি, সিনেমা পরিচালনা করার। কৃশ ৪ দিয়ে সেই স্বপ্ন তো পূরণ হচ্ছে। কিন্তু খুব টেনশনে আছি। অভিনয়ের সঙ্গে সঙ্গে পরিচালনা করতে পারব কিনা তা নিয়ে খুবই চিন্তিত। রীতিমতো ভয়ে আছি। জানি না, শেষমেশ কী হবে।

হৃতিকই নাকি নিজে এই দায়িত্ব কাঁধে নিয়েছেন। আর ভরসা দিয়েছেন, এই ছবি ভাল তৈরি করার। রাকেশের আশা অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে হৃতিকও পাবেন একশোতে একশো। ২০২৬ সালের শুরুতেই শুটিং ফ্লোরে দেখা কৃশ ৪ ওরফে পরিচালক হৃতিককে।

Follow Us
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম