AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেল হৃত্বিক ভক্তরা

Hrithik Roshan Update: বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চা ছিল তুঙ্গে। আসতে চলেছে কৃষ। প্রথম তিন ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার চতুর্থ ছবির পালা। এবার হৃত্বিক রোশনের পাইপ লাইনে এই ছবি। রাকেশ রোশনের স্বপ্ন ছিল কৃষ প্রজেক্ট। 

অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেল হৃত্বিক ভক্তরা
| Updated on: May 02, 2024 | 6:09 PM
Share

হৃত্বিক রোশন, বরাবরই ভক্তদের কাছে তাঁর কদর তু্ঙ্গে। প্রথম ছবি থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক ছবি হিট। যদিও কেরিয়ারে একটা সময়ের পর মুখ থুবড়ে পড়েন তিনি। কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন গ্রীকগড। তবে কামব্যক ছিল তাঁর চোখে পড়ার মতো। সুপার থার্টি ছবির মাধ্যমে বলিউডে ঝড় তুলেছিলেন তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবি দর্শক মনে জায়গা করে নিয়েছে। বক্স অফিস কাঁপিয়েছে। এবার আরও এক সুখবর শুনল তাঁর ভক্তরা। বলিউডের অন্যতম সুপারহিরো কৃষ আবার ফিরতে চলেছে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চা ছিল তুঙ্গে। আসতে চলেছে কৃষ। প্রথম তিন ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার চতুর্থ ছবির পালা। এবার হৃত্বিক রোশনের পাইপ লাইনে এই ছবি। রাকেশ রোশনের স্বপ্ন ছিল কৃষ প্রজেক্ট।

এবার সেই প্রজেক্ট নিয়ে জল্পনা তুঙ্গে। রাকেশ রোশন আগেই খোলসা করে ছিলেন, এই ছবি আগের সব ছবির মাত্রাকে ছাপিয়ে যাবে। একের পর এক চমক তাই এবার সকলের অপেক্ষায়। হৃত্বিকের কাছে ছিল ব্রহ্মাস্ত্র ছবির প্রস্তাব। তবে তিনি জানিয়েছিলেন একসঙ্গে একাধিক বিগ প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত থাকতে চান না। কারণ, সামনেই কৃষের কাজ শুরু কথা ছিল। তবে ২০২১ সাল থেকেই কৃষ নিয়ে নানা পরিকল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়ায় হৃত্বিক নিজে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃশ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অফ কৃশ’ এবং ‘কৃশ ৪’ ব্যবহার করেছিলেন তিনি। তবে থেকে শুরু অপেক্ষা। এবার তার অবসানের পালা। কারণ এবার সেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ২০২৫ সালে শুট শুরু কথা। তাঁর কথায় এই নিয়ে ৫ নম্বর বড় প্রজেক্টে তিনি কাজ করতে চলেছেন।

Follow Us