AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের পকেটে টান, এক ধাক্কায় ১৬৯০ কোটি টাকা ক্ষতি কিং খানের!

ভারতীয়দের তালিকার সবথেকে বড় চমক নমিত মালহোত্রা। রণবীর কাপুরের আসন্ন ছবি ‘রামায়ণ’-এর এই প্রযোজক ১ বিলিয়ন ডলার বা ৯,২০৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রথমবার এই তালিকায় জায়গা করে নিলেন। বাবা নরেশ মালহোত্রার গ্যারেজ থেকে শুরু করে আজ বিশ্বের অন্যতম বড় ভিএফএক্স কোম্পানি 'প্রাইম ফোকাস' ও 'ডিএনইজি' (DNEG)-এর মালিক তিনি।

শাহরুখের পকেটে টান, এক ধাক্কায় ১৬৯০ কোটি টাকা ক্ষতি কিং খানের!
Image Credit: facebook
| Updated on: Mar 12, 2026 | 6:19 PM
Share

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ আর তারপর ‘ডানকি’ দিয়ে বক্স অফিসে রাজত্ব করেছিলেন শাহরুখ খান। কিন্তু হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬-এর (Hurun Global Rich List) সাম্প্রতিক রিপোর্ট বলছে, রুপোলি পর্দার ‘কিং’ হলেও গত এক বছরে তাঁর পকেটের ওজনে বেশ খানিকটা টান পড়েছে। গত ৫ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী, শাহরুখের মোট সম্পত্তি কমেছে প্রায় ১৬৯০ কোটি টাকা। আর এই ধীরগতির ফলেই গত বছর যাঁর সঙ্গে সমানে সমানে লড়াই চলছিল, সেই মার্কিন পপ তারকা টেলর সুইফটের কাছে এবার দৌড়ে পিছিয়ে পড়লেন এসআরকে।

কেন এই বিপুল লোকসান হল কিং খানের?

হুরুন-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার (প্রায় ১০,৮০০ কোটি টাকা)। অথচ ২০২৫ সালে এই অঙ্ক ছিল ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১২,৪৯০ কোটি টাকা)। এই বিপুল পরিমাণ সম্পত্তি কমার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে গত দেড় বছরে শাহরুখের কোনও বড় রিলিজ না থাকা। ২০২৩-এর ডিসেম্বরে ‘ডানকি’-র পর আর কোনও সিনেমা মুক্তি পায়নি তাঁর। বিশেষজ্ঞ মহলের মতে, নতুন সিনেমা না আসা এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বড় প্রজেক্ট মাঝপথে থাকায় এই আর্থিক ঘাটতি দেখা গিয়েছে। তবে সম্পত্তি কমলেও তিনি এখনও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা।

গত বছর শাহরুখের সম্পত্তি টেলর সুইফটের থেকে বেশি ছিল, এবার ছবিটা পুরো উল্টো। টেলর সুইফট এখন ১.৬ বিলিয়ন ডলারের (১৪,৭৫৯ কোটি টাকা) মালিক। অন্যদিকে ‘অ্যাম্বানি প্রি-ওয়েডিং’-এ পারফর্ম করা রিহানার সম্পত্তিও এখন ১.৫ বিলিয়ন ডলার। বিনোদন জগতের শীর্ষে রয়েছেন জে-জি (Jay-Z), যাঁর সম্পত্তি ২.৮ বিলিয়ন ডলার বা প্রায় ২৫,৮২৮ কোটি টাকা। সুতরাং বলিউডের কিং-কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে হলিউড।

ভারতীয়দের তালিকার সবথেকে বড় চমক নমিত মালহোত্রা। রণবীর কাপুরের আসন্ন ছবি ‘রামায়ণ’-এর এই প্রযোজক ১ বিলিয়ন ডলার বা ৯,২০৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রথমবার এই তালিকায় জায়গা করে নিলেন। বাবা নরেশ মালহোত্রার গ্যারেজ থেকে শুরু করে আজ বিশ্বের অন্যতম বড় ভিএফএক্স কোম্পানি ‘প্রাইম ফোকাস’ ও ‘ডিএনইজি’ (DNEG)-এর মালিক তিনি। হলিউডের ‘ডুন’ বা ‘টেনেট’-এর মতো অস্কারজয়ী সিনেমার ভিএফএক্স- করে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন।

১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি এই তালিকা অনুযায়ী, বিলিয়নেয়ারের সংখ্যার বিচারে ভারত এখন বিশ্বের তৃতীয় স্থানে (৩০৮ জন)। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চিন (১১১০ জন) ও আমেরিকা (১০০০ জন)।

আপাতত শাহরুখ ভক্তদের নজর তাঁর আগামী ছবি ‘কিং’-এর দিকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতেই প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এই প্রজেক্ট সফল হলে আগামী বছর কিং খানের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হবে কি না, সেটাই দেখার।

Follow Us