Amitabh Bachchan: ‘আপনাদের কাছে ক্ষমা চাইছি…’, নিজের স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন অমিতাভ বচ্চন

Amitabh Bachchan Health Update: পোস্টটিতে তিনি তাঁর অনুগামীদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন যে, তাঁকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে হবে। সোশ্যাল মিডিয়া ও ব্লগের নিয়মিত লেখালিখি করেন অমিতাভ। নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা লেখেন বর্ষীয়ান এই অভিনেতা। ভক্তরাও তাঁর সেইসব পোস্টের অপেক্ষায় থাকেন। আপাতত কিছু লিখতে পারবেন না বলে এদিনের পোস্টে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

Amitabh Bachchan: আপনাদের কাছে ক্ষমা চাইছি..., নিজের স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন অমিতাভ বচ্চন

Oct 21, 2026 | 10:48 PM

মুম্বই: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পোস্ট ঘিরে উদ্বেগে ভক্তরা। বুধবার এক্স মাধ্যমে করা একটি পোস্টে নিজের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট জানিয়েছেন ৮৪ বছর বয়সী অভিনেতা। তাঁকে কিছুদিন বিশ্রাম নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। এমনকী সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা থেকেও তিনি বিরত থাকবেন আপাতত

পোস্টটিতে তিনি তাঁর অনুগামীদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন যে, তাঁকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে হবে। সোশ্যাল মিডিয়া ও ব্লগের নিয়মিত লেখালিখি করেন অমিতাভ। নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা লেখেন বর্ষীয়ান এই অভিনেতা। ভক্তরাও তাঁর সেইসব পোস্টের অপেক্ষায় থাকেন। আপাতত কিছু লিখতে পারবেন না বলে এদিনের পোস্টে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

সাম্প্রতিক পোস্টে ৮৪ বছর বয়সী অভিনেতা লিখেছেন, “আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে সুস্থ হয়ে ওঠার জন্য কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত আমি কিছুই লিখতে পারছি না।”

কী কারণে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তা উল্লেখ করেননি অভিনেতা। তবে তাঁর এই বার্তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। উদ্বিগ্ন ভক্তরা। সম্প্রতি ‘কাউন বনেগা ক্রোড়পতি ১৮’-র শুটিং-এর সময় সময় তাঁর হাঁটুতে আঘাত লাগার কথা জানা যায়। সেই কারণেই বিশ্রাম কি না, তা স্পষ্ট নয়। হাঁটুতে চোট লাগার কথা শো-তে নিজেই জানিয়েছিলেন অমিতাভ। পরবর্তীতে অবশ্য তিনি আশ্বস্ত করে বলেছিলেন যে আঘাতটি তেমন গুরুতর নয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us