AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

৮০ পেরিয়েও অপ্রতিরোধ্য অমিতাভ বচ্চন। ব্যারিটোন কণ্ঠের অধিকারী অমিতাভকে অল ইন্ডিয়া রেডিয়ো প্রথমে ‘খারাপ কণ্ঠের অধিকারী’ বলে বাদ দিয়েছিল। সেই মানুষটাই পরবর্তীতে হয়ে উঠলেন ‘ভারতের কণ্ঠ’। কলকাতার ডালহাউসিতে কর্মজীবন শুরু। বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে কথক হিসেবে কাজ করেছিলেন। নৈনিতালের শেরউড কলেজ এবং দিল্লির কিরোরিমল কলেজ থেকে লেখাপড়া শেষ করে বলিউড জীবন শুরু করেন। অভিনয় করেছেন ২০০টিরও বেশি ছবিতে। ‘আনন্দ’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘অগ্নিপথ’… ছবির সংখ্যা প্রচুর। এক সময়ের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ পরবর্তীতে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সৌজন্যে হয়ে উঠেছেন ভারতবাসীর ড্রয়িংরুমের পছন্দের মানুষ। হালফিলের ‘পিকু’, ‘পিঙ্ক’, ‘বদলা’র মতো ছবিতেও দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষর রেখেছেন। সারা জীবনে প্রচুর পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেতা হিসেবে চারবার জাতীয় পুরস্কার, ১৬বার ফিল্মফেয়ার (২০২৩ সাল পর্যন্ত)। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে সম্মানেও সম্মানিত অমিতাভ বচ্চন।

Read More

Amitabh Bachchan: ‘আপনাদের কাছে ক্ষমা চাইছি…’, নিজের স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন অমিতাভ বচ্চন

Amitabh Bachchan Health Update: পোস্টটিতে তিনি তাঁর অনুগামীদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন যে, তাঁকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে হবে। সোশ্যাল মিডিয়া ও ব্লগের নিয়মিত লেখালিখি করেন অমিতাভ। নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা লেখেন বর্ষীয়ান এই অভিনেতা। ভক্তরাও তাঁর সেইসব পোস্টের অপেক্ষায় থাকেন। আপাতত কিছু লিখতে পারবেন না বলে এদিনের পোস্টে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

Exclusive: নকল দাড়িতে ত্বকের ক্ষতি হত! কীভাবে তৈরি হল বিগ বি-র সেই আইকনিক ‘ফ্রেঞ্চ কাট’?

Amitabh Bachchan Birthday: কীভাবে তৈরি হয়েছিল অমিতাভ বচ্চনের সেই আইকনিক ফ্রেঞ্চ কাট দাড়ি? কেনই বা ১০০ কোটির বিপুল দেনায় ডুবেছিলেন বিগ বি? জন্মদিনে দীর্ঘ ৫২ বছরের সঙ্গী তথা মেকআপ আর্টিস্ট দীপক সাওয়ান্ত শোনালেন শাহেনশার জীবনের নানা অজানা গল্প। জানলে অবাক হবেন।

Amitabh Bachchan: ১৭ ফিল্মফেয়ার জিতেও বিগ বি দ্বিতীয় স্থানে! জানেন প্রথম স্থানটি দখল করেছেন কে?

Amitabh Bachchan 84th Birthday: অমিতাভ বচ্চন আজ ৮৪ বছরে পা দিলেন। ঝুলিতে ১৭টি ফিল্মফেয়ার, সাফল্যের শিখরে বিগ বি। তবে জানেন কি, বলিউডে এমন এক কিংবদন্তি রয়েছেন যাঁর কাছে মেগাস্টারের এই রেকর্ডও ফিকে! কে তিনি?

Amitabh Bachchan: জানেন অমিতাভের প্রথম গার্লফ্রেন্ড কে ছিলেন?

সাদা-কালো কলকাতার সেই দিনগুলোতে কখনও পার্সেল অফিসের চাকরি, কখনও আকাশবাণীর পার্টটাইম কাজ, আবার কখনও ‘খাইবার’ বা ‘মোক্যাম্বো’ রেস্তোরাঁর আড্ডা— বিগ বি-র জীবনের এই অধ্যায়টা এখন সবারই জানা। এমনকী, বাঙালি কন্যা জয়া ভাদুরীকে বিয়ে করে তিনি আজ বাংলার চিরন্তন ‘জামাইবাবু’। কিন্তু কলকাতার বুকে অমিতাভের জীবনের ডায়েরিতে আরও একটা পাতা ছিল, যা এতকাল ধুলো চাপা পড়েছিল। সেখানে লেখা ছিল তাঁর প্রথম প্রেমের এক গোপন উপাখ্যান।

Amitabh Bachchan: হঠাৎ উদয় অমিতাভের ‘নতুন ছেলে’, সোজা চাইলেন সম্পত্তিতে ভাগ!

Amitabh Bachchan Controversy: দীর্ঘদিন ধরেই জনপ্রিয় শো কৌন বানেগা ক্রৌড়পতি সঞ্চালনা করছেন বিগ বি। তবে এই অনুষ্ঠানেই বড় বিপাকে পড়লেন তিনি। অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগ চাইলেন এক জনপ্রিয় ইউটিউবার। এবার কী করবেন? সত্যিই সম্পত্তির ভাগ দিতে হবে ইউটিউবারকে?

অমিতাভের বাংলোতে ঢুকল জল, প্রবল বর্ষায় বিপত্তি, ভাইরাল ভিডিয়ো

বর্তমানে ‘প্রতীক্ষা’ বাংলোটি অমিতাভ তাঁর মেয়ে শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন। তবে বৃষ্টির জেরে সেই বাংলোর এখন করুণ অবস্থা। তা চোখে পড়তেই চিন্তায় ডুবেছেন অনুরাগীরা।

Amitabh Bachchan: বিগ বি-র মুখে ফের অগ্নিপথ! ভারতীয় সেনাকে নিয়ে কী লিখলেন তিনি?

Big B on Operation Sindoor: অমিতাভ বচ্চন তার বাঁবা  হরিবংশ রাই বচ্চনের লেখা একটি কবিতার পংক্তি উল্লেখ করে লেখেন, "চিতার ভস্ম নিয়ে, বিশ্ব সিঁদুর চায়.... তাই আমি সিঁদুর দিলাম! অপারেশন সিঁদুর!"

East Bengal-Mohun Bagan: বাংলার জামাই অমিতাভ, জানেন তিনি মোহনবাগান না ইস্টবেঙ্গল?

Amitabh Bachchan: কৌন বনেগা কোড়পতির মঞ্চে সকল প্রতিযোগীদের সঙ্গে খোলা মনে কথা বলেন অমিতাভ বচ্চন। এক এপিসোডে বাংলার এক প্রতিযোগী তাঁর কাছে এই ইস্ট-মোহনকে সমর্থন করার প্রশ্নটি রাখেন।

‘অমিতাভ খারাপ মানুষ’, নিজের চোখে সবটা দেখে এমনটাই বিশ্বাস করতেন করিনা

Untold Story: করিনার ছোটবেলায় অমিতাভ এবং তাঁর পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল কাপুরদের। এক সময় করিনা নাকি অমিতাভকে খারাপ মানুষ ভাবতেন! কারণ জানতে পারলে অবাক হয়ে যাবেন, এও সম্ভব?

শত চেষ্টার পর ডাক্তার জানিয়ে দেন ‘অমিতাভ মৃত’, শোনা মাত্রই জয়া…

Amitabh Shocking News: অমিতাভ বচ্চন। বলিউডের অন্যতম পিলার। অভিভাবকের মতো সকলের মাথার ওপর রয়েছেন তিনি। বলিউডের শাহেনশাহ বলে কথা। টানা ৫০ বছরের বেশি বলিউডে সক্রিয়ভাবে অভিনয় করে চলেছেন তিনি। কোথাও কোনও খামতি নেই।