AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার্তিককে বিয়ে করতে হলে কোন পেশার মেয়ে হতে হবে? জানান নায়কের মা

Kartik Aryan: অতীতে সারা আলি খান থেকে শুরু করে অনন্যা পাণ্ডে– সকলের সঙ্গেই নাম জড়িয়েছে কার্তিকের। যদিও অফিসিয়ালি কোনও সম্পর্কের কথাই স্বীকার করেননি তিনি। এখনও কার্তিকের দাবি, তিনি সিঙ্গল।

কার্তিককে বিয়ে করতে হলে কোন পেশার মেয়ে হতে হবে? জানান নায়কের মা
| Updated on: Feb 14, 2025 | 1:09 PM
Share

জেন-জি’য়ের পছন্দের নায়ক কার্তিক আরিয়ান। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। এ হেন কার্তিকের সঙ্গে নানা সময়ে জড়িয়েছে নানা নায়িকার নাম। আর কার্তিক? তাঁর দাবি তিনি সিঙ্গল। তবে কার্তিকের মা মালা আরিয়ান চান এবার ছেলের বিয়ের দিতে। কেমন বৌমা পছন্দ তাঁর? কপিল শর্মা শো-য়ে ফাঁস করেছিলেন তিনি।

ওই শো’য়ে নেহাতই মজার ছলে কার্তিকের জন্য আয়োজিত হয়েছিল এক স্বয়ম্বর সভা। সেই সভায় এক মহিলার পেশা জানতে চেয়েছিলেন মালাদেবী। সেই মহিলা জানান, তিনি পেশায় ফিজিয়োথেরাপিস্ট। বেশ খুশি খুশি দেখায় কার্তিকের মা’কে। সেই মেয়ের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘ভালই হয়েছে, ফিজিওথেরাপিস্ট তো আমার ছেলের মাঝেমধ্যেই লাগে।”এও জানিয়েছিলেন কার্তিকের জন্য ডাক্তার বৌমাই পছন্দ তাঁর।

অতীতে সারা আলি খান থেকে শুরু করে অনন্যা পাণ্ডে– সকলের সঙ্গেই নাম জড়িয়েছে কার্তিকের। যদিও অফিসিয়ালি কোনও সম্পর্কের কথাই স্বীকার করেননি তিনি। এখনও কার্তিকের দাবি, তিনি সিঙ্গল। প্রেমের ব্যাপারে নাকি ভাগ্য তাঁর উপর সদয় নয়। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’। ওই ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছে। তবে বক্স অফিসে ওই ছবি মোটামুটি পারফর্ম করেছে বলেই জানাচ্ছে হিসেব।

Follow Us