বাবার সামনেই ইমনকে কুপ্রস্তাব!নিজেকে বাঁচাতে কী করেছিলেন গায়িকা?

টলিউড হোক কিংবা বলিউড। কাস্টিং কাউচের বিভিন্ন ঘটনা অনেক সময়ই প্রকাশ্যে আসে। যা নিয়ে অনেকে চুপ থাকেন। কেউ কেউ আবার তীব্র প্রতিবাদ জানান। টলিপাড়ার এমন অনেক তারকাই আছেন যাঁরা নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। তেমনই এক ঘটনার কথা শোনালেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।

বাবার সামনেই ইমনকে কুপ্রস্তাব!নিজেকে বাঁচাতে কী করেছিলেন গায়িকা?

| Edited By: উত্‍সা হাজরা

Dec 01, 2024 | 12:32 PM

টলিউড হোক কিংবা বলিউড। কাস্টিং কাউচের বিভিন্ন ঘটনা অনেক সময়ই প্রকাশ্যে আসে। যা নিয়ে অনেকে চুপ থাকেন। কেউ কেউ আবার তীব্র প্রতিবাদ জানান। টলিপাড়ার এমন অনেক তারকাই আছেন যাঁরা নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। তেমনই এক ঘটনার কথা শোনালেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। লিলুয়ার মেয়ে তিনি।

সেখানেই বড় হয়ে ওঠা। তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়েই পড়াশোনা। তবে অনেক ছোট থেকেই তাঁর মায়ের থেকে গান শেখার শুরু। শিল্পী হয়ে ওঠার তালিম শুরু হয়। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত গায়িকা। ক্যামেরার সামনে তাঁকে দেখলে মনে হবে কত সহজেই তিনি জনপ্রিয় হয়ে উঠলেন। কিন্তু গায়িকার যাত্রা এতটাও সহজ ছিল না। সেই কাহিনিই শোনালেন গায়িকা।

সম্প্রতি একটি পডকাস্টে সেই তিক্ত স্মৃতিই সকলের সঙ্গে ভাগ করে নেন গায়িকা। বাবার সামনে ইশারায় তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন এক বিখ্যাত গায়ক। তবে সেই ব্যক্তির নাম উল্লেখ করতে চাননি ইমন।

তিনি বলেন, “একবার একটি শো করতে যাচ্ছিলাম। সঙ্গে ছিলেন এক বিখ্যাত গায়ক। একই গাড়িতে যাচ্ছিলাম আমরা। সঙ্গে আমার বাবাও ছিলেন। বাবা বসেছিলেন গাড়ির সামনের সিটে। আর আমি এবং সেই গায়ক বসেছিলাম মাঝের সিটে। যেহেতু বাবা ছিলেন ওই গায়ক ইশারায় আমায় বলেছিলেন ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য। আমি চুপ থাকিনি। সঙ্গে সঙ্গে জোরে উত্তর দিই আপনি কি এখনই যেতে চান? তখন বলেছিলাম এখন না গেলে আর কখনই হবে না। প্রথমেই যদি এ ভাবে প্রতিবাদ না করা হয় তাহলে কোনও দিনই কিছু হবে না।”

Follow Us