পদ্মশ্রী পুরস্কার নেওয়ার সময় প্রসেনজিতের পোশাকে বাংলা থিয়েটারের ছোঁয়া

'পদ্ম পুরস্কার' প্রদান ঘিরে সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ছিল সাজ-সাজ রব। ২৫ মে, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে সম্মানিত হন দেশের এই কৃতীরা। চলতি বছরে ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান। বাংলা থেকে অন্যান্য কৃতীদের সঙ্গেই প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় পেলেন এই পুরস্কার।

পদ্মশ্রী পুরস্কার নেওয়ার সময় প্রসেনজিতের পোশাকে বাংলা থিয়েটারের ছোঁয়া

|

May 25, 2026 | 6:03 PM

‘পদ্ম পুরস্কার’ প্রদান ঘিরে সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ছিল সাজ-সাজ রব। ২৫ মে, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে সম্মানিত হন দেশের এই কৃতীরা। চলতি বছরে ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান। বাংলা থেকে অন্যান্য কৃতীদের সঙ্গেই প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় পেলেন এই পুরস্কার।

তাঁর পুরস্কার নেওয়ার মুহূর্তটি দেখে গর্বিত বাঙালিরা, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীরা। ধুতি-পাঞ্জাবিতে ভারি সুন্দর দেখতে লাগছিল প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের পোশাকে সেজেছিলেন তিনি। কী মাথায় রেখে এই পোশাক ডিজাইন করেছেন অভিষেক? TV9 বাংলাকে ডিজাইনার জানালেন, ”বুম্বাদা চেয়েছিলেন পোশাকে বাঙালিয়ানা থাকবে, তবে খুব সিম্পল হবে পোশাকটি। পুরনো দিনে থিয়েটারের যে রেলিং হতো, তার মোটিফ থেকে অনুপ্রাণিত এই পোশাকের মোটিফ। সেটাই হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।”

পদ্ম পুরস্কার ঘোষণা দিন TV9 বাংলাকে প্রসেনজিৎ বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একজনের কথা মনে পড়ছে। বাস্তবে তিনি আমার সঙ্গে আর নেই। কিন্তু আমার মনে হয়, আমি যতক্ষণ না ঘুমাই, উনি আমার সঙ্গে থাকেন, আমার মা।’ চার দশকের অধিক সময় সিনে-জগতে কাটিয়ে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি যেদিন পদ্মশ্রী সম্মানের ঘোষণা শোনেন, সেই সময় সিনে-জগতে তাঁর সঙ্গে কাজ করা ছোট থেকে বড়, প্রত্যেকের কথা স্মরণ করেন অভিনেতা। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রসেনজিতের সংযোজন ছিল, ‘আমাকে এই সম্মান দেওয়ার জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে এই সম্মান একটা কারণেই অত্যন্ত গর্বের। তা হল, আমি শুধুমাত্র বাংলা সিনেমায় কাজ করে এই সম্মান পেয়েছি। এটা সত্যিই গর্বের।’

Follow Us