Anushka Sharma: তৃতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা?

Anushka Sharma: মুম্বইয়ে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট কোহলির সঙ্গে দেখা গেল অনুষ্কা শর্মাকে। আর তারপর থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার জল্পনায় তোলপাড় নেটপাড়া। তৃতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা? ব্যাপারটা ঠিক কী?

Anushka Sharma: তৃতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা?
ব্যাপারটা ঠিক কী?

Oct 27, 2026 | 11:16 AM

বলিউড আর ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ভক্তরা ভালোবেসে তাঁদের ডাকেন ‘বিরুষ্কা’। তাঁদের জীবনের যে কোনও ছোটখাটো ঘটনা নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। আর এবার এই জুটিকে ঘিরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক নতুন খবর। জল্পনা শুরু হয়েছে, বিরাট-অনুষ্কা কি আবারও বাবা-মা হতে চলেছেন? দিন কয়েক আগে মুম্বইয়ে এক অনুষ্ঠানে দেখা গিয়েছে এই তারকা জুটিকে। আর তারপর থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার খবরে তোলপাড় নেটপাড়া।

ব্যাপারটা ঠিক কী?

গত ২৫ অক্টোবর মুম্বইয়ের ওরলি এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের ডোমে বসেছিল প্রখ্যাত মার্কিন গায়ক কৃষ্ণ দাসের লাইভ কীর্তনের আসর। সেখানেই একসঙ্গে হাজির ছিলেন বিরাট এবং অনুষ্কা। আধ্যাত্মিক এই অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁদের দেখা গিয়েছে মুম্বইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাটের পাশে বসে কীর্তনের তালে তালে হাততালি দিচ্ছেন অনুষ্কা, আর মন দিয়ে গাইছেন ভজনও।


এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেরই সরাসরি প্রশ্ন, “অনুষ্কা কি আবারও প্রেগন্যান্ট?” কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, “অনুষ্কাও বোধহয় সোশাল মিডিয়া থেকেই জানতে পারেন যে তিনি প্রেগন্যান্ট!” তবে চারদিকে এত চর্চা চললেও, এই বিষয়ে বিরাট বা অনুষ্কা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই জানাননি। প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান, মেয়ে ভামিকা। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায়ের জন্ম দেন অভিনেত্রী।

কবে ফিরবেন পর্দায়?

২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অনুষ্কাকে। এরপর ভারতীয় মহিলা দলের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি ‘চাকদা এক্সপ্রেস’ ছবির কাজ তিনি শেষ করেছেন ২০২২ সালেই। কিন্তু ছবিটি এখনও মুক্তি পায়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবির পরিচালক প্রসিত রায় সোশাল মিডিয়ায় আক্ষেপ করে জানিয়েছিলেন, ছবিটি সাধারণ দর্শকদের কাছে পৌঁছনোর সুযোগই পেল না। একদিকে অনুষ্কার নতুন ছবি কবে মুক্তি পাবে সেই প্রতীক্ষা, আর অন্যদিকে এই নতুন জল্পনার সত্যিটা কী, এখন এই দুই উত্তরের অপেক্ষাতেই দিন গুনছেন ভক্তরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us