Dhurandhar 3: শেষ হয়নি ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি, কবে আসছে ‘ধুরন্ধর ৩’?

Producer Jyoti Deshpande hints at a surprise for Ranveer Singh’s Dhurandhar franchise, sparking Dhurandhar 3 rumors: রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বড় ঘোষণা করলেন প্রযোজক জ্যোতি দেশপান্ডে। ‘ধুরন্ধর ৩’ কি তবে সত্যি আসছে? বিস্তারিত পড়ুন।

Dhurandhar 3: শেষ হয়নি ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি, কবে আসছে ধুরন্ধর ৩?
কী বলেছেেন প্রযোজক?

May 08, 2026 | 10:17 AM

রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে যে তাণ্ডব চালিয়েছিল, তার রেশ এখনও কাটেনি। কিন্তু এর মাঝেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। ‘ধুরন্ধর ৩’ কি তবে খুব শীঘ্রই বড় পর্দায় আসছে? দর্শকদের এই কৌতূহলকে আরও উসকে দিলেন ছবির সহ-প্রযোজক জ্যোতি দেশপান্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি যা বললেন, তাতে স্পষ্ট যে এখনই এই ফ্র্যাঞ্চাইজি শেষ হচ্ছে না।

বক্স অফিসের নিরিখে আদিত্য ধরের এই ছবিগুলো বিপুল সাফল্য পেয়েছে। দ্বিতীয় কিস্তির সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে তৃতীয় ভাগের অপেক্ষা করছিলেন। জিও স্টুডিওসের কর্ণধার জ্যোতি দেশপান্ডে এক সাক্ষাৎকারে মুচকি হেসে জানান, “ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনই শেষ হয়ে যায়নি। চলতি বছরের শেষ দিকে দর্শকদের জন্য একটা বড় চমক অপেক্ষা করছে। আমাদের ঝুলিতে বিশেষ কিছু একটা তো অবশ্যই আছে।”

তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ছবিতে জামিল জামালি চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদি কিন্তু এই জল্পনায় খানিকটা জল ঢেলেছিলেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘ধুরন্ধর ৩’ হওয়ার সম্ভাবনা কম। তাঁর মতে, ছবির গল্প যেখানে শেষ হয়েছে, তাতে স্পাই বা গুপ্তচর নিজের দেশে ফিরে গিয়েছে, তাই সিরিজের ইতি ওখানেই। তবে তিনি এও যোগ করেছিলেন যে, এটি যেহেতু একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, তাই অন্য অভিনেতাদের নিয়ে হয়তো ভবিষ্যতে নতুন কিছু ভাবা হতে পারে।

এদিকে, এই ছবির সাফল্য পরিচালক আদিত্য ধরের জীবনে কতটা বদল এনেছে? স্ত্রী তথা ছবির প্রধান অভিনেত্রী ইয়ামি গৌতমের (Yami Gautam) কথায়, “সাফল্য আদিত্যকে একদমই বদলে দেয়নি। ও আগের মতোই বিনয়ী আছে। আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি। অনেক সময় ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু ঈশ্বর কাউকেই নিরাশ করেন না।”

তবে জ্যোতি দেশপান্ডের ‘চমক’ শব্দটি নিয়ে টিনসেল টাউনে চর্চা তুঙ্গে। সেটা কী আদতেও ‘ধুরন্ধর ৩’-র চমক না অন্য কোনও বড় চমক, লেই উত্তর সময় বলবে।

Follow Us