‘বিয়েটা টেকেনি, বুঝতেই পারছেন পিঙ্কির মনের অবস্থা’, বললেন কাঞ্চন মল্লিকের একদা শাশুড়ি-ঠাকুমা কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়
Sabitri Chatterjee: ছোটবেলা থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতেই বড় হয়েছেন পিঙ্কি। তাঁর সান্নিধ্যেই কেটেছে শৈশব। কাঞ্চনের সংসার ত্যাগ করে তিনি সন্তান ওশকে নিয়ে চলে এসেছিলেন সাবিত্রীর নিউ আলিপুরের পাঁচতলা বাড়িটায়। সেখানেই এখন থাকেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় (প্রাক্তন) স্ত্রী পিঙ্কি এবং সন্তান ওশ।

ঠাকুমা মাধবীলতা দেবীর ছোট বোনের নাম সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়। বাংলা ফিল্ম জগতের সেই কিংবদন্তি অভিনেত্রী, যাঁর চোখের জাদু এবং দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছিল হাজার-হাজার বাঙালির দর্শকের। সেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। যিনি ২০১১ সালে বিয়ে করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিককে। যে কাঞ্চন মল্লিককে নিয়ে এখন রীতিমতো তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চন বিয়ে করেছেন তৃতীয়বারের জন্য। ২৭ বছরের ছোট চর্চিত প্রেমিকা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন কাঞ্চন। ১৪ ফেব্রুয়ারি আইনিভাবে বিবাহিত করেছেন এই দুই তারকা। এ সম্পর্কে কী বলতে চান কাঞ্চনের একদা শাশুড়ি-ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায়?
TV9 বাংলাকে সাবিত্রী অকপট বলেছেন, “কাঞ্চন এবং পিঙ্কির ডিভোর্স হয়েছে। বিয়েটা আর টেকেনি ওদের। ঠিকই আছে।। পিঙ্কি এখন আমার কাছেই থাকে। বুঝতেই পারছেন তাঁর মন-মেজাজ ভাল নেই।”
ছোটবেলা থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতেই বড় হয়েছেন পিঙ্কি। তাঁর সান্নিধ্যেই কেটেছে শৈশব। কাঞ্চনের সংসার ত্যাগ করে তিনি সন্তান ওশকে নিয়ে চলে এসেছিলেন সাবিত্রীর নিউ আলিপুরের পাঁচতলা বাড়িটায়। সেখানেই এখন থাকেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় (প্রাক্তন) স্ত্রী পিঙ্কি এবং সন্তান ওশ।
