AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খারাপ লাগে? নিজেকে নিয়ে বানানো মিম দেখেন অরিজিৎ

Arijit Singh Secret: সোশ্যাল মিডিয়ায় ঠিক কী কী রটে, তা মাঝে মধ্যেই নজরে রাখেন তিনি। এক সাক্ষাৎকারে সেই সম্পর্কে মুখ খুলতে দেখা গেল অরিজিৎ সিং-কে। তাঁকে প্রশ্ন করা হয়, 'আপনাকে নিয়ে যে মিম বানানো হয়, আপনি দেখেন?'

খারাপ লাগে? নিজেকে নিয়ে বানানো মিম দেখেন অরিজিৎ
| Updated on: May 14, 2024 | 4:38 PM
Share

অরিজিৎ সিং, সিনেপাড়া মানেই এখন তাঁর ঝুলিতে একের পর এক হিট গান। যা রাতারাতি ভক্ত মনে জায়গা করে নিয়ে থাকে। কখনও তা দিয়ে বানানো হচ্ছে রিলস, কখনও আবার ভাইরাল হচ্ছে গানের ক্লিপিং। কখনও অরিজিৎ সিং-এর কনসার্টের ক্লিপিং, কখনও আবার গায়কের ফ্রেমবন্দি হওয়া যে কোনও ছবি থেকে ভিডিয়ো চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। তবে তাঁকে নিয়েও মিম কম বানানো হয় না। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠিক কী কী রটে, তা মাঝে মধ্যেই নজরে রাখেন তিনি। এক সাক্ষাৎকারে সেই সম্পর্কে মুখ খুলতে দেখা গেল অরিজিৎ সিং-কে। তাঁকে প্রশ্ন করা হয়, ‘আপনাকে নিয়ে যে মিম বানানো হয়, আপনি দেখেন?’ অরিজিৎ হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, তিনি দেখেনও, তিনি মজাও পান তা দেখে। এই বলে একটি মিমের কথা শেয়ারও করে নিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একবার এক মিম ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় কিছু বন্ধু গাড়ি করে লং ড্রাইভে বেড়িয়েছেন। সেখানেই গাড়িতে চলছে লাউড মিউজিক। সকলেই মজা পাচ্ছিলেন। হঠাৎ একজন বলে ওঠেন, অরিজিৎ সিং-এর গান চালাতে। সামনের সিটে বসে থাকা ব্যক্তি তাতে রাজি হলেও ড্রাইভার সিটে বসে থাকা বন্ধু মোটেও রাজি হন না। তিনি বারবার অনুরোধ করতে থাকেন যাতে অরিজিৎ সিং-এর গান চালানো না হয়। তাও সানের সিটে বসে থাকা ব্যক্তিটি গান চালিয়ে দেন, তার ঠিক পড়েই আসে আসল টুইস্ট। স্টেয়ারিং ছেড়ে ড্রাইভার সিটে বসে থাকা বন্ধু নিজের প্রাক্তন প্রেমিকার নাম করে হাউ-হাউ করে কাঁদতে থাকেন। দেখে সবাই চমকে ওঠেন, ও গাড়ি ঠিক করে চালানোর অনুরোধ করেন। এই রিলসটির কথা শেয়ার হাসতে থাকেন গায়ক। তিনি বুঝেছিলেন যে তাঁর গান মন ভাঙা ব্যক্তিদের কাঁদিয়ে দিতে পারেন অনায়াসে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?