AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওয়াইন পার্টিতে ব্যস্ত করিনা, সেই সুযোগেই কোপানো হল সইফকে?

বুধবার মধ্যরাতে ৬ বার ছুরি সইফ আলি খানকে। অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটেই ঘটেছে সেই হাড়হিম করা ঘটনা। এই খবর প্রকাশ্যে আসার পরেই তোলপাড় মায়ানগরী। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপরে হামলা হয়। তিনটের সময় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার সময় কী করছিলেন করিনা?

ওয়াইন পার্টিতে ব্যস্ত করিনা, সেই সুযোগেই কোপানো হল সইফকে?
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 3:04 PM
Share

বুধবার মধ্যরাতে ৬ বার ছুরি সইফ আলি খানকে। অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটেই ঘটেছে সেই হাড়হিম করা ঘটনা। এই খবর প্রকাশ্যে আসার পরেই তোলপাড় মায়ানগরী। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপরে হামলা হয়। তিনটের সময় পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে তিনটেয় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। যে সময় সইফের সঙ্গে এমন ভয়ানক কাণ্ড হচ্ছিল সে সময় স্ত্রী করিনা কাপুর খান কোথায় ছিলেন। তিনি কি ঘুমিয়ে পড়েছিলেন? সেই মুহূর্তে কী করছিলেন নায়িকা? করিনার ইনস্টাগ্রাম স্টোরি বলছে অন্য় কথা।

১০ ঘণ্টা আগে স্টোরি দিয়েছেন করিনার দিদি করিশ্মা কাপুর। যেখানে ট্যাগ করা হয়েছে করিনা এবং সোনম কাপুরকেও। যে স্টোরিতে দেখা যাচ্ছে টেবিলে রাখা আছে কয়েকটি ওয়াইনের গ্লাস।অর্থাত্‍ এই ছবি বুধবার রাতেরই। ছবি বলছে এ দিন রাতে ওয়াইন পার্টিতে মজেছিলেন নায়িকা ও তাঁর গার্ল গ্যাং। সেই পার্টি কি করিনার বাড়িতেই হচ্ছিল নাকি অন্য কারও বাড়িতে? তা অবশ্য জানা যায়নি। যদি বাড়িতেই তাঁরা পার্টি করতেন তাহলে কি বুঝতে পারতেন না সইফের সঙ্গে সে সময় কী হচ্ছে? এমন অনেক প্রশ্নই উঠে আসছে করিনার ইনস্টাগ্রাম স্টোরি থেকে।

উল্লেখ্য, এখন বিপদ অনেকটাই কেটেছে। অস্ত্রোপচারের পর কিছুটা ভাল আছেন সইফ। তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয়েছে অস্ত্রোপচার করে। পরিবারের বাকি সদস্যরা সুস্থ আছেন। দুই ছেলে জেহ এবং তৈমুরও ঠিক আছে বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার পর করিনা কী করছিলেন সেই ভিডিয়ো এবার এল সামনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মধ্যরাতে সইফের বাড়ির ভিডিয়ো। রাত পোশাকেই দেখা গেল করিনা কাপুর খানকে। ব্যস্ত হয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। দেখে প্রাথমিকভাবে মনেই হচ্ছিল সইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যস্ততা কিংবা ঘটনার পরপরের মুহূর্তের ছবি।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী