AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিনারে মাছ, এদিকে নিরামিষাশী? জাহ্নবীর কথা শুনে হাসির রোল নেটপাড়ায়

Janhvi Kapoor: জাহ্নবী কাপুরও ব্যতিক্রম নয়। একবার এক সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এমন কথা বলে বসেন যা নিয়ে রীতিমতো নেট দুনিয়ায় ওঠে হাসির রোল ওঠে। কটাক্ষের শিকার হতে হয় বনি কাপুরের মেয়েকে।

ডিনারে মাছ, এদিকে নিরামিষাশী? জাহ্নবীর কথা শুনে হাসির রোল নেটপাড়ায়
| Updated on: Feb 20, 2024 | 5:14 PM
Share

জাহ্নবী কাপুর, শ্রীদেবী কন্যা বলে কথা। যাঁর ডেবিউতে রীতিমতো উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। যদিও বলিউডে সেভাবে দাপটের সঙ্গে রাজত্ব করা এখনও পর্যন্ত শুরু করেনি জাহ্নবী কাপুর। কেউ বলেন, তিনি সুযোগ পাননি, খুব ভাল চিত্রনাট্য এখনও তাঁর হাতে পৌঁছায়নি, কেউ আবার বলেন শ্রীদেবীর মতো অভিনয় দাপট তাঁর মেয়েদের মধ্যে নেই। যদিও জাহ্নবী কাপুর বারবারই এ কথা স্বীকার করে নেন, তাঁর মায়ের সঙ্গে তুলনাই বৃথা, তিনি তাXর মতো করে চেষ্টা করেন। প্রতিটা টেক প্রতিটা শটের পর তিনি পরিচালকদের প্রশ্ন করেন আর কতটা ভাল হতে পারতো, ভুলগুলো ঠিক কোথায় ছিল। তবে স্টারকিডরা নিজেদের যতই শুধরে নেওয়ার চেষ্টা করুক না কেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুক না কেন, ট্রোল কিছুতেই যেন তাঁদের পিছু ছাড়ে না।

জাহ্নবী কাপুরও ব্যতিক্রম নয়। একবার এক সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এমন কথা বলে বসেন যা নিয়ে রীতিমতো নেট দুনিয়ায় ওঠে হাসির রোল ওঠে। কটাক্ষের শিকার হতে হয় বনি কাপুরের মেয়েকে। ঠিকই বলেছিলেন তিনি, নিজের ডায়েট নিজের ফিটনেস নিয়ে মন্তব্য করার সময় জাহ্নবী কাপুর বলেন, একটা সময় ছিল যখন তাঁকে বেশ কিছুটা ওজন বাড়াতে হতো তখন রাক্ষসের মত খেতেন তিনি। তারপর যখন ওজন কমানোর সময় আসে, কড়া ডায়েটে তিনি নজর দেন, সেই মুহূর্তে স্থির করেছিলেন তিনি নিরামিষ খাবার খাবেন। এদিকে যখন তিনি তাঁর নিজের ডায়েটের মেনু যখন বলতে থাকেন, তখন সেখানে স্পষ্ট উল্লেখ থাকে, ডিনারে তিনি মাছ খান।

এই সাক্ষাৎকার প্রকাশ্যা আসার পর থেকে শিকার হতে হয় তাঁকে, কেউ লিখলেন স্টারকিডদের থেকে এর থেকে বেশি আর কিই-বা আশা করা যায়? কেউ আবার কটাক্ষ করে বললেন নিজের ডায়েট নিয়ে এভাবে মিথ্যে বলার প্রয়োজন কি? কারও কথায় যতটা বুদ্ধি ততটাই তো কথা বলবেন এরা, এদের থেকে ভাল কিছু আশা করাই ভুল। প্রসঙ্গত জাহ্নবী কাপুর এখন দক্ষিণী দুনিয়ায় পা রাখতে চলেছেন। সম্প্রতি রামচরনের সঙ্গে তাঁর ছবি ঘোষণা হয়েছে। বাবা বনি কাপুর নিজেও জানিয়েছেন এবার রামচরণের বিপরীতে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। ফলে অভিনেত্রী ক্যারিয়ারে এই ছবি এক বড় মাইলস্টোন হতে চলেছে তা বলাই বাহুল্য।

Follow Us