AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কাউকে বোকা বানিয়ে উপরে ওঠা…’, কেন সাবধান করলেন জিতু কামাল

Jeetu Kamal: নবনীতার সঙ্গে জিতু কামালের বিবাহ বিচ্ছেদ ঝড় তুলেছিল টলিপাড়ায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান খবর ছড়িয়ে পড়তে দেখা যায়। প্রতিটা মুহূর্তে চোখ ছিল এই দুই স্টারে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, তাঁরা কী করছেন? একে অপরকে ছেড়ে কেমন আছেন? কী লিখছেন?

'কাউকে বোকা বানিয়ে উপরে ওঠা...', কেন সাবধান করলেন জিতু কামাল
| Updated on: Feb 20, 2024 | 5:35 PM
Share

জিতু কামাল, টেলিভিশনের পর্দা থেকে শুরু করে সিনেমা যেভাবে অভিনয় কামাল দেখাচ্ছেন তিনি তাতে রাতারাতি বাড়ছে ভক্তের সংখ্যা। বিভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে বারবার ভেঙে গড়ার কথা বলে এসেছেন জিতু। একটা সময় যখন অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন, সেই সময় যেহেতু নিজেই বলেছিলেন আমি কিছুটা সময় নিতে চাই কিছুটা সময়ের জন্য বিরোধ দিতে যেতে চাই। কারণ তাঁকে নতুন কোনও চরিত্রের দর্শক যাতের সহজেই গ্রহণ করতে পারে। জিতু কামাল ফলে কেরিয়ারে খুব বাছাই করে চরিত্র গ্রহণে বিশ্বাসী। একদিকে যেমন তাঁর কর্মজীবন প্রশংসিত, চর্চিত ,তেমনই গত এক বছর ধরে ব্যক্তি জীবনেয় কম কাটা ছেঁড়া হয়নি অভিনেতার।

নবনীতার সঙ্গে জিতু কামালের বিবাহ বিচ্ছেদ ঝড় তুলেছিল টলিপাড়ায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান খবর ছড়িয়ে পড়তে দেখা যায়। প্রতিটা মুহূর্তে চোখ ছিল এই দুই স্টারে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, তাঁরা কী করছেন? একে অপরকে ছেড়ে কেমন আছেন? কী লিখছেন? কেমন ছবি পোস্ট করছেন? কার সঙ্গে সময় কাটাচ্ছেন? সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় ছিল মরিয়া। যদিও জিতু বারবার জানিয়েছিলেন তাঁর সোশ্যাল পোষ্টের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের কিংবা নবনীতার কোনও সংযোগ নেই।

তবে এবার জিতু যে পোস্ট করলেন তাঁর সঙ্গে কেরিয়ারের এক গভীর সম্পর্ক আছে। এ সত্য সবারই জানা লিখলেন, ‘কাউকে বোকা বানিয়ে উপরে ওঠার সময়, তার সঙ্গে অন্তত খারাপ ব্যবহার করো না, কারণ নিচে নামার পথে, তার সাথে আবার দেখা হবে..!’ তবে কার উদ্দেশ্যে তারই কড়া বার্তা কিংবা কাকে সাবধান করলেন বা কাকে এই সত্যি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন অভিনেতা, সে ইঙ্গিত সোশ্যাল পোস্ট থেকে মেলেনি।

Follow Us