AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন! এবার মায়ের পাশে মেয়ে, বললেন, ‘এই খেলায়…’

Tolly Gossip: কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয় নীলাঞ্জনাকে। কাছের বন্ধু রুদ্রনীল ঘোষ দাবি করেছিলেন নীলাঞ্জনা নাকি আত্মহত্যা করতে গিয়েছেন। যদিও যিশু বা নীলাঞ্জনা এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য করেননি। দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন তাঁদের। আগামী দিনে সম্পর্ক কোন খাতে এগোয় এখন সেটাই দেখার।

যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন! এবার মায়ের পাশে মেয়ে, বললেন, 'এই খেলায়...'
| Updated on: Jul 23, 2024 | 11:55 PM
Share

দিন কয়েক ধরেই নীলাঞ্জনা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্তের বিচ্ছেদের খবরে উত্তাল সমাজমাধ্যম। রটেছে পরকীয়ার জড়িয়েছেন যিশু। নীলাঞ্জনা তাঁর সেনগুপ্ত পদবীটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দিতেই আলোচনার শুরু। এ নিয়ে যখন চারিদিকে হইহই তখন হঠাৎই মঙ্গলবার রাত বাড়তেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট। পোস্টটি করেছেন যিশু ও নীলাঞ্জনার বড় মেয়ে সারা সেনগুপ্ত।

ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, “এই খেলায় সবচেয়ে শক্তিশালী মহিলা।” কোন খেলায়? নেটিজেনরা প্রশ্ন তুললেও মায়ের ছবির পাশে সারা দিয়েছেন এক মুকুটের ইমোজি। প্রশ্ন উঠেছে, এই পোস্ট কি ইঙ্গিতবাহী? যে কোনও অবস্থাতেই মায়ের পাশেই আছেন তিনি– এই বার্তাই কি দিলেন সারা?

কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয় নীলাঞ্জনাকে। কাছের বন্ধু রুদ্রনীল ঘোষ দাবি করেছিলেন নীলাঞ্জনা নাকি আত্মহত্যা করতে গিয়েছেন। যদিও যিশু বা নীলাঞ্জনা এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য করেননি। দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন তাঁদের। আগামী দিনে সম্পর্ক কোন খাতে এগোয় এখন সেটাই দেখার।

সারার পোস্ট 

Follow Us