AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ,’ কঠিন কথা শুনতে হল শ্রীময়ীকে

Sreemoyee-Kanchan Marriage: সামাজিক বিয়ের আগেই কাঞ্চন-শ্রীময়ী নিরিবিলি কাটাতে চলে গেছেন জলাশায়ের ধারে। সেখান থেকে ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। যা দেখে কমেন্ট বক্স ভরে উঠেছে। একজন মন্তব্য করেছেন, "এত রূপের আঁচ দিয়ে কী হবে। সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ।" একজন লিখেছেন, "সামনে বছরে আমরা যেন কাকা হতে পারি...।"

'সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ,' কঠিন কথা শুনতে হল শ্রীময়ীকে
কাঞ্চন এবং শ্রীময়ী।
| Updated on: Feb 24, 2024 | 3:05 PM
Share

৬ মার্চ আসতে আর বাকি মাত্র দশটাই দিন। তার আগে শহর থেকে দূরে চলে গেলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তাঁরা। সেদিনটা ছিল প্রেমের দিন। ইংরেজি মতে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো। কে না জানে, সরস্বতী পুজো বাঙালিদের ভ্যালেন্টাইনস ডে। এই দিনই নিজের ভ্যালেন্টাইনস কে নিজের মতো করে পেয়েছেন শ্রীময়ী। দীর্ঘদিনের বন্ধু তথা, প্রেমিক কাঞ্চন মল্লিককে স্বামী হিসেবে পেয়েছেন তিনি। এই দিনই আইনিভাবে সইসাবুদ করে শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন।

আগামী ৬ মার্চ পালিত হবে কাঞ্চন-শ্রীময়ীয়ের সামাজিক বিয়ে। এর আগেও দু’বার বিয়ে করেছেন কাঞ্চন। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাসকে। দ্বিতীয় বিয়ে করেছিলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যয়কে। দুটোর কোনওটাই টেকেনি। পিঙ্কির সঙ্গে সংসার করতে-করতে শ্রীময়ীয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে কাঞ্চনের। ১০ জানুয়ারি, ২০২৪ সালে পিঙ্কিকে ডিভোর্স দিয়ে পরের মাসেই শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন। ৬ মার্চ সামাজিক বিয়ে সারবেন তাঁরা। তাই নিয়ে প্রস্তুতি পর্বও তুঙ্গে। শ্রীময়ী জানিয়েছেন, বিয়েতে পাঠার মাংস হবেই। বিয়েতে কীভাবে সাজবেন তা এখনও পর্যন্ত ঠিক করতে পারেননি। গোটা দায়িত্বটাই কাঞ্চন সপে দিয়েছেন শ্রীময়ীয়ের হাতে।

কিন্তু সেই বিয়ের আগেই কাঞ্চন-শ্রীময়ী নিরিবিলি কাটাতে চলে গেছেন জলাশায়ের ধারে। সেখান থেকে ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। যা দেখে কমেন্ট বক্স ভরে উঠেছে। একজন মন্তব্য করেছেন, “এত রূপের আঁচ দিয়ে কী হবে। সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ।” একজন লিখেছেন, “সামনে বছরে আমরা যেন কাকা হতে পারি…।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?