AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বং গাইয়ের বাড়িতে কাঞ্চন! কারণ জানিয়ে বিধায়ককে খোঁচা কিরণের

Kanchan Mallick: কাঞ্চন-শ্রীময়ীয়ের আইনি বিয়ে হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। ২ মার্চ সামাজিক বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পর থেকেই হইচই সব জায়গায়। কটাক্ষের মুখে পড়েছেন কাঞ্চন। কটাক্ষের কারণ এক: আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিন নম্বর বিয়ে করেছেন কাঞ্চন।

বং গাইয়ের বাড়িতে কাঞ্চন! কারণ জানিয়ে বিধায়ককে খোঁচা কিরণের
কেন? জানালেন বং গাই
| Updated on: Mar 18, 2024 | 2:32 PM
Share

এই মুহূর্তে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের নিয়ে চলছে নানা কথা। কিরণ দত্ত ওরফে বং গাই-ই বাদ যাবেন কেন? মধ্যরাতে কাঞ্চনকে খানিক খোঁচা দিয়েই একটি পোস্ট করেন তিনি। শুধু কি তাই? একই সঙ্গে তাঁর বাড়িতে কাঞ্চনের আসার অভিজ্ঞতাও বর্ণনা করেন সবিস্তারে। কাঞ্চনের গলা জড়িয়ে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ” বুম্বাদা আর শ্রাবন্তীর সাথে কাঞ্চান দার মিল কোথায় বলো তো! ওহ সরি কাঞ্চনদার টাইটেল তো মল্লিক!” নেটিজেনদের বুঝতে অসুবিধে হয়নি, কাঞ্চনের তিনটি বিয়েকেই কটাক্ষ কিরণের। কিরণের প্রেমিকার নাম অন্তরা। তাঁর প্রসঙ্গ টেনে এনেও মজা করে বং গাই লেখেন, “না করলে একবার ও করবো না, করলে তিনটের কম করবো না ভাই ঠিক করে নিয়েছি। অন্তরা দেখার আগে এটা ডিলিট করে দেব।”

কিরণ জানান, বহু বছর আগে এক পেশাগত কাজে এসেছিলেন কাঞ্চন তাঁর বাড়িতে। সঙ্গে ছিলেন এক মহিলাও। কেমন হয়েছিল অভিজ্ঞতা? তাঁর কথায়, “আমার বাড়িতে এসেছিলো একবার একটা শুটে।বাকি জানিনা ,কিন্তু বেশ হাসিখুশী আর আমার ডিরেকশনে খুব ভালো ভাবে শুট করেছিলো। খিল্লি করছি তাই ভাবলাম এই দিকটাও বলে রাখি।” ওদিকে মজা করতে ছাড়েননি অন্তরাও। তাঁর বক্তব্য,” সেদিন বাড়িতে চা বানিয়ে খাইয়েছিলাম। আর আজ চা খেতে খেতে তারই লাফিয়ে লাফিয়ে নিজের বিয়ের ভোজ খাওয়া দেখছি।”

কাঞ্চন-শ্রীময়ীয়ের আইনি বিয়ে হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। ২ মার্চ সামাজিক বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পর থেকেই হইচই সব জায়গায়। কটাক্ষের মুখে পড়েছেন কাঞ্চন। কটাক্ষের কারণ এক: আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিন নম্বর বিয়ে করেছেন কাঞ্চন। কটাক্ষের কারণ দুই: শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ব্যবধান ২৬ বছর। কাঞ্চনের বয়স ৫৩, শ্রীময়ীর ২৬। কটাক্ষের কারণ তিন: তাঁর চেহারার গড়ন! এসব নিয়ে কাঞ্চন মুখ খুলেছেন TV9 বাংলার সামনে। বলেছেন, “যে মানুষ অসময় কিংবা দুঃসময় পাশে থাকে তার প্রতিই বিশ্বাস এবং ভরসা জন্মায়।” কাঞ্চনের চোখে শ্রীময়ী এমনটাই, সেই কারণেই হয়েছে প্রেম, জানিয়েছেন এমনটাই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?