AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on Inranil Sen: আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন ইন্দ্রনীল, সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি দত্ত, কেন?

Indranil Sen: এরপর রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে দু'বার তলব করা হয়েছিল। ১০ ঘণ্টার বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আর্জি করেছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু সেই  শুনানিতে স্বস্তি পাননি তিনি। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। এরপর গ্রেফতারির আশঙ্কা জোরাল হতেই সুপ্রিম কোর্টে ছুটলেন প্রাক্তন মন্ত্রী।

Supreme Court on Inranil Sen: আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন ইন্দ্রনীল, সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি দত্ত, কেন?
সুপ্রিম কোর্টে ইন্দ্রনীল সেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 1:55 PM
Share

নয়া দিল্লি: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) আগাম জামিনের আবেদনের শুনানি হল না সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ব্যক্তি ইন্দ্রনীল সেন ও তাঁর সম্পর্কিত মামলার সঙ্গে পূর্বে যুক্ত থাকার কারণে বিচারপতির এই সিদ্ধান্ত। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর।

দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের নামে। ঘটনায় নাম জড়িয়েছে তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্ত শুরু করেছে। তাঁর বাড়িতে তল্লাশিও করেছেন তদন্তকারীরা। ইউনেস্কোর নাম ব্যবহার করে ভিআইপি পাস ও টিকিট চড়া দামে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে ইন্দ্রনীলের বিরুদ্ধে।

এরপর রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে সিজিও (CGO) কমপ্লেক্সে দু’বার তলব করা হয়েছিল। ১০ ঘণ্টার বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আর্জি করেছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু সেই  শুনানিতে স্বস্তি পাননি তিনি। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। এরপর গ্রেফতারির আশঙ্কা জোরাল হতেই সুপ্রিম কোর্টে (Supreme Court) ছুটলেন প্রাক্তন মন্ত্রী।

আজ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে এই মামলা তালিকাভুক্ত ছিল। তবে, সেটি শুনলেন না তাঁরা। এবার নতুন বেঞ্চে এই মামলা তালিকাভুক্ত করবে প্রধান বিচারপতির বেঞ্জ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?