AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut : ‘এতদিনে আমাদের বাচ্চাও হয়ে যেত!’ চিরাগের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কঙ্গনা

Kangana Ranaut on Relationship with Chirag Paswan: বর্তমানে কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি সাংসদ। অন্যদিকে, বিহারের হাজিপুরের সাংসদ চিরাগ পাসোয়ান এখন দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘ ১৩ বছর আগে রূপালি পর্দায় তাঁদের যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা রাজনীতির অলিন্দে এক ভিন্ন মাত্রা পেয়েছে।

Kangana Ranaut : ‘এতদিনে আমাদের বাচ্চাও হয়ে যেত!’ চিরাগের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কঙ্গনা
| Updated on: Apr 17, 2026 | 1:17 PM
Share

২০২৪ সালে দিল্লির সংসদ ভবনের বাইরে কঙ্গনা রানাউত ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের একটি ভিডিও সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সহকর্মী থেকে রাজনীতির আঙিনায় দীর্ঘদিনের পরিচিত এই দুই ব্যক্তিত্বের রসায়ন দেখে অনেকেই তাঁদের প্রেমের জল্পনা শুরু করেছিলেন। তবে সম্প্রতি সংবাদ সংস্থা ‘এএনআই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন বলিউডের ঠোঁট কাটা নায়িকা কঙ্গনা।

কী বললেন কঙ্গনা?

কঙ্গনা এমনিতেই বলিউডের কন্ট্রোভার্সি গার্ল। তিনি যাই বলেন, তা নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়। আর এবার চিরাগকে নিয়ে মুখ খুলাতেও বিতর্কের গন্ধ পাচ্ছে নিন্দুকরা। চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা স্পষ্ট জানান, চিরাগ তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মাত্র। রসিকতা করে কঙ্গনা বলেন, “চিরাগ আমার বন্ধু। আমাদের মধ্যে যদি রোম্যান্স থাকত, তবে তা ১০ বছর আগেই হয়ে যেত। আর রোম্যান্স থাকলে আজ আমাদের বাচ্চাও থাকত!”

অভিনেত্রী আরও ব্যাখ্যা করেন যে, তাঁদের পরিচয় বিনোদন জগত থেকেই। ২০১১ সালে ‘মিলে না মিলে হাম’ ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। কঙ্গনার কথায়, একই ইন্ডাস্ট্রি থেকে আসা মানুষের মধ্যে যে ধরণের সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাঁদের মধ্যেও ঠিক তাই রয়েছে। কঙ্গনা যোগ করেন, “চিরাগের সঙ্গে সময় কাটালে আমার খুব ভালো লাগে, কিন্তু এর বাইরে আর কিছু নেই।”

বর্তমানে কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি সাংসদ। অন্যদিকে, বিহারের হাজিপুরের সাংসদ চিরাগ পাসোয়ান এখন দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘ ১৩ বছর আগে রূপালি পর্দায় তাঁদের যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা রাজনীতির অলিন্দে এক ভিন্ন মাত্রা পেয়েছে।

পেশাদার জীবনে কঙ্গনাকে শেষবার দেখা গিয়েছে ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’-তে। ছবিটি বক্স অফিসে বিশেষ সাফল্য না পেলেও কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত, যা বাস্তবের অখ্যাত নায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে, কঙ্গনার জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘কুইন’-এর সিক্যুয়েল নিয়েও কথাবার্তা অনেকদূর এগিয়েছে।

Follow Us
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?