AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্তকে ট্রোল করা নিম্নরুচির পরিচয়: কণিকা কাপুর

করোনা আতঙ্কের প্রথম দিকেই যে সব সেলেবদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, তাঁদের মধ্যে কণিকা অন্যতম। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরও আইসোলেশনে না গিয়ে কণিকা নাকি পার্টি করেছিলেন।

করোনা আক্রান্তকে ট্রোল করা নিম্নরুচির পরিচয়: কণিকা কাপুর
কণিকা কাপুর।
| Updated on: Mar 31, 2021 | 3:30 PM
Share

সেলেবদের জীবনে ট্রোলিং কোনও নতুন ঘটনা নয়। কীভাবে তা সামলাতে হবে, তাও আয়ত্তে থাকে। কিন্তু করোনা (covid 19) আক্রান্ত হওয়ার পর গত বছর সোশ্যাল মিডিয়ায় যেভাবে গায়িকা (singer) কণিকা কাপুর (Kanika Kapoor) ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন, তা আজও ভুলতে পারেন না। এক বছর পরেও সেই স্মৃতি তাঁকে তাড়া করে। সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন কণিকা।

করোনা আতঙ্কের প্রথম দিকেই যে সব সেলেবদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, তাঁদের মধ্যে কণিকা অন্যতম। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরও আইসোলেশনে না গিয়ে কণিকা নাকি পার্টি করেছিলেন। লন্ডন থেকে ফেরার পর তিনি আক্রান্ত হন। কিন্তু ট্রাভেল সংক্রান্ত তথ্য গোপন করার জন্য উত্তরপ্রদেশ সরকার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।

সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কণিকা বলেন, “খুব কঠিন সময় ছিল। আসল ঘটনা না জেনে সকলে এমন মন্তব্য করছিলেন, সেটা আরও মারাত্মক। কোনও অসুস্থ ব্যক্তিকে ওভাবে আক্রমণ করাটা খুব নিম্নরুচির পরিচয়। আশা করি এই প্যানডেমিকের পরে অন্তত মানুষ বুঝবেন, কী বলা যায়, আর কী বলা যায় না।”

আরও পড়ুন, করোনা মুক্ত পৃথিবীর আশায় সকন্যা সতীশ কৌশিক

কণিকা আরও জানান, শিল্পীদের রোজগার দৈনিক। কাজ না করলে তাঁদের কোনও রোজগার নেই। প্যানডেমিকের সময় মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা শোচনীয় হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন তিনি। ফের যদি লকডাউনের মতো পরিস্থিতি হয়, তাহলে কীভাবে চলবে, তা নিয়ে এখনও ভাবনাচিন্তা না করলে ফের একই দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন তিনি।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?