AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan: দুর্ঘটনার কবলে কার্তিক আরিয়ান, ভর্তি হাসপাতালে, করা হবে অস্ত্রোপচারও, কী হয়েছে অভিনেতার?

Kartik Aaryan Hospitalised: পরিচালক কবীর খানের নাম ঠিক না হওয়া নতুন ছবির সেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হাঁটুতে মারাত্মক চোট পাওয়ায় সঙ্গে সঙ্গেই ৩-৪ দিনের মধ্যেই তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই তারকা।

Kartik Aaryan: দুর্ঘটনার কবলে কার্তিক আরিয়ান, ভর্তি হাসপাতালে, করা হবে অস্ত্রোপচারও, কী হয়েছে অভিনেতার?
| Updated on: Aug 18, 2026 | 8:26 PM
Share

শুটিং সেটে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে গুরুতর আহত হলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরিচালক কবীর খানের নাম ঠিক না হওয়া নতুন ছবির সেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হাঁটুতে মারাত্মক চোট পাওয়ায় সঙ্গে সঙ্গেই ৩-৪ দিনের মধ্যেই তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই তারকা।

সূত্র মারফত জানা গিয়েছে, ছবিটির চিত্রগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। শেষ দু’দিনের শুটিংয়ের জন্য বেশ কিছু হাই-ভোল্টেজ ও জটিল অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা করেছিলেন পরিচালক। এই বিশেষ দৃশ্যগুলির জন্য আন্তর্জাতিক অ্যাকশন কোচদের অধীনে কড়া প্রশিক্ষণও নিচ্ছিলেন কার্তিক। কিন্তু শুটিংয়ের সময় একটি কঠিন দৃশ্য নিজে করার মুহূর্তেই হাঁটুতে মারাত্মক চোট পান তিনি। আঘাতের তীব্রতা দেখে শুটিং স্থগিত রেখে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, “কার্তিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আগামী এক-দু’দিনের মধ্যেই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার (সার্জারি) করা হবে। অস্ত্রোপচারের পর তাঁকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেই তিনি পুনরায় শুটিং সেটে ফিরবেন।”

অস্ত্রোপচার ও প্রাথমিক সুস্থতার পর দিনকয়েকের বিরতি নেবেন কার্তিক। চিকিৎসকদের সবুজ সঙ্কেত পেলে তবেই তিনি তাঁর পরবর্তী কাজ অর্থাৎ অনুরাগী বসু-র নাম ঠিক না হওয়া নতুন ছবির শুটিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ