AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Sharma Century: আফগানদের বিরুদ্ধে ৩০ বলে শতরান, তাও কেন একে নন অভিষেক?

IND vs AFG: গতকাল অভিষেকের সেঞ্চুরির সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে তুলেছিল ২২১ রান। ৩৫ বলে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন আর এক ওপেনার সঞ্জু স্যামসন। জবাবে ১৫ ওভারের মধ্যে ৯৪ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান।

Abhishek Sharma Century: আফগানদের বিরুদ্ধে ৩০ বলে শতরান, তাও কেন একে নন অভিষেক?
অভিষেক শর্মাImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 18, 2026 | 12:07 PM
Share

দিল্লি : কাকাবাবুর উপন্যাসে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একটা শব্দের উল্লেখ করেছিলেন, ‘ভয়ঙ্কর সুন্দর’। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অভিষেক শর্মার ৩৪ বলে ১০৮ রানের ইনিংসকে এই ভাবেই ব্যাখ্যা করা যায়। দ্বিতীয় বল থেকেই আক্রমণ। তারপর একপাক্ষিক চার-ছয়ের ফুলঝুরি। ফলস্বরূপ, রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে এখন ৩০ বলে সেঞ্চুরি করে সবার আগে অভিষেক।

আইসিসি-র পূর্ণ সদস্য দেশের কোনও ক্রিকেটার হিসেবে সবার আগে এখন তিনি। তাঁর আগে এই রেকর্ড ছিল ফিন অ্যালেনের। ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের ফিন। তাঁর রেকর্ড ভেঙে এখন একে যুবরাজ সিংয়ের ছাত্র। তবে এর পাশাপাশি তিনি ভাঙলেন আরও বেশ কিছু রেকর্ড। যেমন, ভারতীয় হিসেবে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্দোরে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। ৩০ বলে সেঞ্চুরি করে রোহিতের রেকর্ড ভাঙলেন অভিষেক।

তবুও একে নেই অভিষেক। টি-টোয়েন্টি ক্রিকেটেও কম বলে সেঞ্চুরি করার তালিকাতে ৩ নম্বরে নাম তাঁর। একে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। ২০২৪ সালে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল। তবে ২০২৫ সালে বুলগেরিয়ার বিরুদ্ধে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তুরস্কের মহম্মদ ফাহাদ। এঁদের পরেই ৩০ বলে সেঞ্চুরি করে তৃতীয় স্থানে অভিষেক। গতকাল ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন অভিষেক। আসলে, এই ম্যাচগুলি ইন্টারন্যাশনাল বৈধ ম্যাচ নয়। তাই এই ম্যাচগুলিকে ধরা হয় না। তাই বৈধ ম্যাচের নিরিখে এক নম্বরে উঠলেন অভিষেক, কিন্তু টি-২০ ক্রিকেটের বিচারে তিনি তিনে। 

গতকাল অভিষেকের সেঞ্চুরির সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে তুলেছিল ২২১ রান। ৩৫ বলে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন আর এক ওপেনার সঞ্জু স্যামসন। জবাবে ১৫ ওভারের মধ্যে ৯৪ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। ৩টি করে উইকেট পেয়েছেন নীতিশ রেড্ডি ও রবি বিষ্ণোই। এই ম্যাচে জিতে আফগানদের ৩-০ সিরিজ হারাল ভারতীয় দল। ম্যাচ ও সিরিজ – দুইয়েরই সেরা হয়েছেন অভিষেক।

Follow Us